উদ্দীপকে উল্লিখিত মিসেস শায়লা বেগম ও রহিম মিয়ার জীবিকা অর্জনের উপায় দুটির বৈসাদৃশ্য বর্ণনা করো।
উত্তর: মিসেস শায়লা ও রহিমের জীবিকা নির্বাহের উপায় দুটি যথাক্রমে পেশা ও বৃত্তি নামে পরিচিত। এ দুয়ের মধ্যে কিছু বৈসাদৃশ্য বিদ্যমান। অনেকেই বৃত্তি ও পেশাকে প্রায় একই অর্থে ব্যবহার করে থাকেন। কিন্তু সমাজকর্মে বৃত্তি বলতে জীবনধারণের জন্য যেকোনো ধরনের অর্থনৈতিক কাজকে বোঝায়। অন্যদিকে, পেশার মূল দিক হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতা অর্জন। প্রতিটি পেশারই কিছু বৈশিষ্ট্য থাকে যা পেশাকে বৃত্তি থেকে আলাদা করে। রহিমের কাজের জন্য তাকে কোনো তাত্ত্বিক জ্ঞান অর্জন করতে হয়নি। কিন্তু একজন ডাক্তার হওয়ার জন্য মিসেস শায়লা বেগমকে প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন করতে হয়েছে। শুধু তাই নয়, এজন্য তাকে ব্যবহারিক প্রশিক্ষণও নিতে হয়েছে। অথচ কৃষি কাজের জন্য রহিম মিয়াকে আলাদাভাবে কোনো। প্রশিক্ষণ নিতে হয়নি। আবার মিসেস শায়লার পেশার ক্ষেত্রে স্বতন্ত্র কিছু মূল্যবোধ ও নৈতিক মানদন্ড রয়েছে, যা রোগী ও কাজের জায়গার প্রতি তার আচার-আচরণ ও সেখানে তার কার্যাবলিকে নিয়ন্ত্রণ করে। তার কাজের আরেকটি বৈশিষ্ট্য হলো, তাকে সুনির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। এক্ষেত্রে তার জবাবদিহিতার বাধ্যবাধকতা রয়েছে। অন্যদিকে কৃষিকাজ করার জন্য রহিম মিয়াকে সুনির্দিষ্ট মূল্যবোধ, জবাবদিহিতা প্রভৃতি মেনে চলতে হয় না। এক্ষেত্রে সে স্বাধীনভাবে কাজ করতে পারবে। এছাড়া, মিসেস শায়লা বেগমের পেশা সমাজে উচ্চ মর্যাদার এবং এটি জনকল্যাণমূলক। কিন্তু রহিমের কাজটি এরকম নয়। তাই আলোচনার শেষে বলা যায়, মিসেস শায়লা বেগম ও রহিম মিয়ার কাজের মাধ্যমে বৃত্তি ও পেশার পার্থক্যগুলো সুস্পষ্ট হয়েছে।
HSC Social Work 1st Paper Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মিসেস শায়লা বেগম ও রহিম মিয়ার জীবিকা অর্জনের উপায়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর