সমাজকর্ম পেশার দুইটি মূল্যবোধ বর্ণনা করো।
উত্তর: সমাজকর্ম পেশার দুটি মূল্যবোধ হলো ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি এবং আত্মনিয়ন্ত্রণ অধিকার।' সমাজকর্ম ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি দেয়। ব্যক্তির অন্তর্নিহিত মূল্য ও মর্যাদার যথাযথ স্বীকৃতি প্রদান করা হলে তার মধ্যকার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। আবার আত্মনিয়ন্ত্রণ অধিকার সমাজকর্মের আরেকটি মূল্যবোধ। আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে সাহায্যার্থীর কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে বোঝায়। এ মূল্যবোধ ব্যক্তিকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সহায়তা করে।
HSC Social Work 1st Paper Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা · সৃজনশীল
সমাজকর্ম পেশার দুইটি মূল্যবোধ বর্ণনা করো।
উত্তর