ছকে উল্লিখিত বিষয়টির সঙ্গে সমাজকর্মের কোনো সম্পর্ক আছে কী? আলোচনা করো।
উত্তর: হ্যাঁ, ছকে উল্লিখিত বিষয়টি অর্থাৎ পেশার সাথে সমাজকর্মের সম্পর্ক রয়েছে। পেশা ও সমাজকর্মের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। কারণ যেসকল বৈশিষ্ট্যসম্পন্ন কাজকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে সমাজকর্মও পড়ে। পেশার সংজ্ঞায় বলা হয়েছে, পেশা বলতে বিশেষ নির্দিষ্ট জ্ঞান, দক্ষতা ও নৈপুন্য অর্জনের মাধ্যমে অর্থনৈতিক উদ্দেশ্য অর্জন করাকে বোঝায়। আর পেশার এ সংজ্ঞা বিশ্লেষণ করলে দেখা যায় সমাজকর্মও একটি পেশা। প্রত্যেক পেশায় যে পেশাগত মানদণ্ড থাকে, সমাজকর্মে তার সবগুলোর উপস্থিতি লক্ষ করা যায়। প্রত্যেক পেশাতেই সৃশৃঙ্খল ও প্রচারযোগ্য জ্ঞানভান্ডার থাকা আবশ্যক। সমাজকর্মেও সুনির্দিষ্ট জ্ঞানভান্ডার রয়েছে। এসব জ্ঞান অর্জনের মাধ্যমে সমাজকর্মীদের পেশাগত যোগ্যতা অর্জন করতে হয়। পেশাগত দায়িত্ব পেশার অন্যতম বৈশিষ্ট্য। অন্যান্য পেশার মতো সমাজকর্মীরাও জীবিকা অর্জনের জন্য অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করে থাকে। পেশাগত মূল্যবোধ যেকোনো পেশার মৌলিক বিশ্বাস ও মূল চালিকাশক্তি। অন্য সব পেশার মতো সমাজকর্মেরও স্বতন্ত্র পেশাগত মূল্যবোধ রয়েছে। সব পেশাকেই জনস্বার্থের প্রতি দৃষ্টি রাখতে হয়। জনস্বার্থের কথা মাথায় রেখে সেবার মাধ্যমে উন্নত ও সুখী সমাজ গঠন সমাজকর্মের অন্যতম লক্ষ্য। পরিশেষে বলা যায়, পেশার মানদণ্ডের আলোকে সমাজকর্ম নিঃসন্দেহে একটি পেশা হিসেবে বিবেচিত। সুতরাং পেশার সাথে সমাজকর্মের পেশাগত সম্পর্ক রয়েছে।
HSC Social Work 1st Paper Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা · সৃজনশীল
ছকে উল্লিখিত বিষয়টির সঙ্গে সমাজকর্মের কোনো সম্পর্ক আছে কী? আলোচনা …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর