পেশা ও বৃত্তির সম্পর্ক ব্যাখ্যা করো।
উত্তর: পেশা ও বৃত্তি শব্দ দু'টি একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। মানবসভ্যতার প্রাচীন ও মধ্যবর্তী সময়ে পেশা ও বৃত্তি এ দুইয়ের মধ্যে খুব একটা পার্থক্য দেখা যেতো না। এ সময়ে মূলত জীবিকা নির্বাহের উদ্দেশ্যে পরিচালিত যেকোনো কাজকেই পেশা মনে করা হতো। আধুনিক সময়ে এসেও আমাদের মতো দেশে এ শব্দ দু'টোর মধ্যে সার্বিক পৃথকীকরণ এখনো সবক্ষেত্রে সম্ভব হয়নি। জীবিকা নির্বাহের ক্ষেত্রে শব্দ দু'টির পার্থক্য সুস্পষ্ট। তবে শাব্দিক অর্থে পার্থক্য থাকলেও জীবিকা নির্বাহের অর্থনৈতিক উপায় হিসেবে এদের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।
HSC Social Work 1st Paper Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা · সৃজনশীল
পেশা ও বৃত্তির সম্পর্ক ব্যাখ্যা করো।
উত্তর