প্রদত্ত ছকে '?' চিহ্নিত স্থানটি কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ?' চিহ্নিত স্থানটি পেশাকে নির্দেশ করে। পেশার ইংরেজি প্রতিশব্দ হলো Profession, যা ল্যাটিন শব্দ 'Professio থেকে এসেছে। এর অর্থ হলো ' [গণিত] make a public declaration [গণিত] । এ দৃষ্টিতে পেশাদার তারাই, যারা নিজেদের নির্দিষ্ট বিষয় সম্পর্কে বিশেষভাবে অবহিত বলে দাবি করে এবং সমাজে বিশেষ অবস্থান লাভ করে। উদ্দীপকে নির্দেশিত নিয়ামকগুলো পেশার বৈশিষ্ট্যকে তুলে ধরে। প্রত্যেক পেশারই একটি সুশৃঙ্খল জ্ঞানভাণ্ডার বিদ্যমান। এটি পেশাগত তাত্ত্বিক ভিত্তি ও কর্মানুশীলনে ব্যবহারের উপকরণ। পেশাদার ব্যক্তির শুধু জ্ঞান থাকলে চলে না। প্রশিক্ষণ ও কর্মানুশীলনের মাধ্যমে বিশেষ দক্ষতা ও কৌশল প্রয়োগ ক্ষমতা অর্জন করতে হয়। এক্ষেত্রে পেশার বিকাশকরণে আধুনিক বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করে। পেশার মূল বিষয় উপার্জনশীলতা, যা পেশাদার ব্যক্তির কর্মের সাথে জড়িত বিষয়। পেশা সমাজকল্যাণের সাথে জড়িত বলে এর সামাজিক স্বীকৃতি ও বিশেষ মর্যাদা দেওয়া হয়। আলোচিত উদ্দীপকের বিষয়গুলো ছাড়াও পেশাগত দায়িত্ব ও জবাবদিহিতা পেশাগত নৈতিক বিধিমালা, পেশাগত সংগঠন প্রভৃতি বৈশিষ্ট্যের আলোকে পেশাকে যথার্থরূপে ব্যাখ্যা করা যায়।
HSC Social Work 1st Paper Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা · সৃজনশীল
প্রদত্ত ছকে '?' চিহ্নিত স্থানটি কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর