সমাজকর্ম পেশায় উল্লিখিত মূল্যবোধের কোনো ভূমিকা আছে কী? মতামত দাও।
উত্তর: সমাজকর্ম পেশায় উল্লিখিত মূল্যবোধগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজন সমাজকর্মীকে সেবা প্রদানের ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ অধিকার ও গোপনীয়তার মূল্যবোধ অবশ্যই মেনে চলতে হয়। একজন সমাজকর্মী সমস্যা সমাধানের ক্ষেত্রে সেবাগ্রহীতার মতামত, পছন্দ এবং সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে থাকেন। যদি সমাজকর্মী তাঁর নিজস্ব সিদ্ধান্ত সেবাগ্রহীতার উপর চাপিয়ে দেন তাহলে সেবাগ্রহীতা পরনির্ভরশীল হয়ে পড়বে। সমাজকর্ম বিশ্বাস করে মানুষের ভিতর বিপুল ক্ষমতা সুপ্ত রয়েছে। আত্মনিয়ন্ত্রণ অধিকারের সুযোগ দিলে এই ক্ষমতা যথাযথ বিকাশ লাভ করে। তেমনি অপরের উন্নতির পথেও সাহায্য করতে পারে। একইভাবে গোপনীয়তা রক্ষা করা একজন সমাজকর্মীর জন্য অবশ্য পালনীয় মূল্যবোধ। এ মূল্যবোধ অনুসরণের ফলে সেবাগ্রহীতা তার সমস্যা সম্পর্কে বিস্তারিত তথ্য সমাজকর্মীকে প্রদান করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। সমাজকর্মী ও এজেন্সির কাছে সেবাগ্রহীতা নিরাপদ বোধ করবে। ফলে সেবাগ্রহীতা ও সমাজকর্মীর মধ্যে পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হবে এবং সমস্যার কার্যকর সমাধান হবে। আলোচনা শেষে বলা যায়, উল্লিখিত মূল্যবোধগুলোর যথাযথ অনুশীলনের ওপরই সমাজকর্ম পেশার সফলতা নির্ভর করে। সুতরাং বলা যায়, সমাজকর্মীকে জ্ঞানের অনুশীলনের সাথে পেশাগত মূল্যবোধ অনুশীলন করা আবশ্যক।
HSC Social Work 1st Paper Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা · সৃজনশীল
সমাজকর্ম পেশায় উল্লিখিত মূল্যবোধের কোনো ভূমিকা আছে কী? মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর