একজন সমাজকর্মী হিসেবে সুমনের আর কী কী মূল্যবোধ থাকা প্রয়োজন?
উত্তর: একজন সমাজকর্মী হিসেবে সুমনের সমাজকর্মের সবগুলো মূল্যবোধ থাকা জরুরী। সাহায্যকারী পেশা হিসেবে উদ্দীপকে উল্লিখিত সমাজকর্মের মূল্যবোধগুলো ছাড়াও সমাজকর্মের আরো মূল্যবোধ রয়েছে। সমাজকর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবোধ হলো আত্মনিয়ন্ত্রণের অধিকার। ব্যক্তির পছন্দ, চাহিদা, সামর্থ্য এবং ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ এবং সে অনুযায়ী নিজেকে গড়ে তোলার অধিকারই আত্মনিয়ন্ত্রণ অধিকার। সমাজকর্ম সবার জন্য সমান সুযোগ মূল্যবোধে বিশ্বাসী। এ মূল্যবোধের আলোকে সমাজকর্ম প্রতিটি মানুষের স্বার্থ এবং সুযোগকে সমানভাবে গুরুত্ব দিয়ে থাকে। এর ফলে মানুষ নিজস্ব যোগ্যতা, ক্ষমতা ও সামর্থ্য অনুযায়ী সম্পদ এবং সুযোগ-সুবিধা সমানভাবে ভোগ করতে পারে। সম্পদের সদ্ব্যবহার সমস্যা সমাধানের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। তাই সমাজকর্ম সম্পদের সদ্ব্যবহার মূল্যবোধকে ধারণ করে। সমাজের মানুষকে আত্মনির্ভর হতে তথা স্বনির্ভরতা অর্জনে সমাজকর্ম উদ্বুদ্ধ করে। সমাজের একজন স্বাধীন সদস্য হিসেবে ব্যক্তির সুচিন্তিত মতামত প্রদান, রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ, ব্যক্তিস্বাধীনতা ও কর্মস্বাধীনতা তার প্রাপ্য। তাই সমাজকর্ম গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। এছাড়াও একজন সমাজকর্মীর জন্য ব্যক্তিস্বাধীনতা, সামাজিক দায়িত্ববোধ এবং পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধের মূল্যবোধ থাকা আবশ্যক। উদ্দীপকে সমাজকর্মী সুমনের মধ্যে ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি, গোপনীয়তা ও শ্রমের মর্যাদার মূল্যবোধ ফুটে উঠেছে। কিন্তু একজন সমাজকর্মী হিসেবে সমাজকর্মের অন্যান্য মূল্যবোধও তার মধ্যে থাকতে হবে। সমাজকর্মের মূল্যবোধগুলো সমস্যা সমাধানে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। পরিশেষে বলা যায়, সমাজকর্মী সুমনের মধ্যে সমাজকর্মের সবগুলো মূল্যবোধ থাকা আবশ্যক।
HSC Social Work 1st Paper Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা · সৃজনশীল
একজন সমাজকর্মী হিসেবে সুমনের আর কী কী মূল্যবোধ থাকা প্রয়োজন?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর