সুমনার কাজের সাফল্যের জন্য মূল্যবোধগুলোর গুরুত্ব অত্যধিক। আলোচনা করো।
উত্তর: সুমনার কাজের সাফল্যের জন্য উদ্দীপকে উল্লিখিত মূল্যবোধগুলোর গুরুত্ব অত্যধিক। উদ্দীপকে সুমনা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আন্তরিকতার সাথে গ্রহণ ও সমস্যা সমাধানে তার মনোভাবের মূল্য ও মর্যাদা দেন। যা সমাজকর্মী হিসেবে সমাজকর্মের ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি ও আত্মনিয়ন্ত্রণ অধিকারের মূল্যবোধকে নির্দেশ করে। উদ্দীপকের সমস্যা সমাধানে সুমনার কাজের ক্ষেত্রে এই মূল্যবোধগুলো তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন সমস্যার সমাধানের জন্য সমাজকর্মীর কাছে আসেন তখন সে অনেকটা নাজুক অবস্থায় থাকেন। এ অবস্থায সে যদি সমাজকর্মীর কাছে ভালো ব্যবহার না পান বা সমাজকর্মী যদি তাকে আন্তরিকতার সাথে গ্রহণ না করেন তবে সমস্যাগ্রস্ত ব্যক্তি নিরাশ হবে। সমস্যাগ্রস্ত ব্যক্তিকে মূল্যায়ন না করলে বা মর্যাদা না দিলে ব্যক্তি তার সমস্যা সম্পর্কে বিস্তারিত তথ্য সমাজকর্মীর কাছে প্রকাশ করবেন না। এমনকি সমস্যা সমাধান প্রক্রিয়ার মাঝখানে সমস্যাগ্রস্ত ব্যক্তি সমাজকর্মীর কাছে আসা বন্ধ করে দিতে পারেন। তাই একজন সমাজকর্মীকে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ ও পর্যাপ্ত মর্যাদা দিতে হয়। একইভাবে সমাজকর্মীকে সমস্যা সমাধানের ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ অধিকার মূল্যবোধ মেনে চলতে হয়। এটি এজন্য আবশ্যক যে, এটি সমস্যার প্রকৃত ও ফলপ্রসূ সমাধান আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজকর্মী সমস্যা ও এর সমাধানের সার্বিক দিক সমস্যাগ্রস্ত ব্যক্তির কাছে উপস্থাপন করবেন। কিন্তু চুড়ান্ত সিদ্ধান্ত নিবে সমস্যাগ্রস্ত ব্যক্তি। ফলে সমস্যার প্রকৃত সমাধান পাওয়া যায়। উপরের আলোচনা শেষে বলা যায়, সুমনার কাজের সাফল্যের জন্য সমাজকর্মের ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি ও আত্মনিয়ন্ত্রণ অধিকার মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Social Work 1st Paper Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা · সৃজনশীল
সুমনার কাজের সাফল্যের জন্য মূল্যবোধগুলোর গুরুত্ব অত্যধিক। আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর