উদ্দীপকে সমাজকর্মের যেসব মূল্যবোধের ইঙ্গিত রয়েছে সেগুলো চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সমাজকর্মের তিনটি মূল্যবোধ যথা- ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি, আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং ব্যক্তিস্বাধীনতা-এর প্রকাশ ঘটেছে। ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি সমাজকর্মের অন্যতম মূল্যবোধ। সমাজে বসবাসকারী প্রতিটি ব্যক্তিই বিশেষ যোগ্যতা ও মর্যাদার অধিকারী। সুযোগ বা স্বীকৃতির অভাবে মানুষ তার যোগ্যতা কাজে লাগাতে পারে না। তাছাড়া ব্যক্তিও চায় সমাজ বাসে যে পরিবেশে বাস করে সেখানে তার যথার্থ মূল্যায়ন হোক। সমাজকর্মের আরেকটি মূল্যবোধ হলো আত্মনিয়ন্ত্রণ অধিকার। সমাজকর্ম নিজেকে নিজে সাহায্য করার নীতিতে বিশ্বাসী। যার লক্ষ্য হচ্ছে মানুষকে এমনভাবে সাহায্য করা যাতে তারা স্বীয় সামর্থ্য ও সম্পদের সদ্ব্যবহার করে নিজেদের সমস্যা সমাধান করতে সক্ষম হয় যা আত্মনিয়ন্ত্রণ অধিকারকেই প্রতিষ্ঠা করে। সমাজকর্মের আরেকটি মূল্যবোধ হলো ব্যক্তিস্বাধীনতা। নিজের ইচ্ছামতো কাজ করা দায়িত্ব ও ভূমিকা পালন করা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই ব্যক্তিস্বাধীনতা। উদ্দীপকে মাদকাসক্ত ব্যক্তিকে আন্তরিকভাবে গ্রহণ করায় ব্যক্তির মূল্য ও মর্যাদার প্রকাশ ঘটেছে। সাহায্যার্থী ব্যক্তির পছন্দ অপছন্দ প্রকাশের পূর্ণ স্বাধীনতা দ্বারা ব্যক্তিস্বাধীনতা, মূল্যবোধ এবং নিজ সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতার দ্বারা আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রকাশ ঘটেছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উপর্যুক্ত তিনটি মূল্যবোধ প্রকাশ ঘটেছে।
HSC Social Work 1st Paper Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা · সৃজনশীল
উদ্দীপকে সমাজকর্মের যেসব মূল্যবোধের ইঙ্গিত রয়েছে সেগুলো চিহ্নিত করে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর