উদ্দীপকে জনাব আব্দুল্লাহর কর্মকাণ্ডে সমাজকর্মের কোন কোন মূল্যবোধের প্রতিফলন ঘটেনি- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আব্দুল্লাহর কর্মকাণ্ডে সমাজকর্মের দুটি গুরুত্বপূর্ণ মূল্যবোধের প্রতিফলন ঘটেনি। তার একটি হলো- আত্মনিয়ন্ত্রণ অধিকার; অন্যটি গোপনীয়তা রক্ষা। সমাজকর্মের পেশাগত অনুশীলনে পেশাগত মূল্যবোধগুলোর যথার্থ অনুসরণ করতে হয়, যা পেশাগত সেবাকে আরও সফল করে তোলে। ব্যক্তির পছন্দ, চাহিদা, সামর্থ্য এবং ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ এবং সে অনুযায়ী নিজেকে গড়ে তোলার অধিকারকে সমাজকর্মে গুরুত্বের সাথে দেখা হয়। আবার সমস্যাগ্রস্ত ব্যক্তির যাবতীয় তথ্যাবলি সংরক্ষণের ব্যাপারে অন্যের থেকে গোপন করার নীতি সমাজকর্মের গুরুত্বপূর্ণ মূল্যবোধের অন্তর্ভুক্ত। এ দুটি মূল্যবোধের কোনোটি উদ্দীপকে জনাব আব্দুল্লাহ পালন করতে পারেননি। তিনি সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে আত্মনিয়ন্ত্রণ অধিকারকে খর্ব করেছেন। আবার সাহায্যার্থীর তথ্য অন্যের কাছে প্রকাশ করে গোপনীয়তা রক্ষা মূল্যবোধের ভঙ্গ করেছেন। তাই জনাব আব্দুল্লাহ উদ্দীপকে আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং গোপনীয়তা রক্ষা মূল্যবোধের প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছেন।
HSC Social Work 1st Paper Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা · সৃজনশীল
উদ্দীপকে জনাব আব্দুল্লাহর কর্মকাণ্ডে সমাজকর্মের কোন কোন মূল্যবোধের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর