উদ্দীপকে (?) চিহ্নিত স্থানে সঠিক প্রত্যয়টির কী বৈশিষ্ট্য নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানের সঠিক প্রত্যয় হলো সমাজকর্ম পেশা। অন্যান্য গুরুত্বপূর্ণ পেশার মতো আধুনিক বিশ্বে সমাজকর্মও একটি স্বতন্ত্র পেশা হিসেবে ব্যাপকভাবে সমাদৃত। সমাজকর্মই একমাত্র পেশা যা সমাজে বসবাসরত ব্যক্তি, দল ও সমষ্টিকে বিভিন্ন ব্যক্তিগত, দলীয়, সামাজিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক সমস্যা মোকাবিলায় সহায়তা করে। এর পাশাপাশি সাহায্যার্থীকে প্রত্যক্ষভাবে স্বাবলম্বী বা আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মাধ্যমেও সমস্যা সমাধানের প্রচেষ্টা চালায়। অন্যান্য পেশার মতো সমাজকর্ম পেশারও সুনির্দিষ্ট কতগুলো বৈশিষ্ট্য আছে যা অন্য পেশা থেকে একে স্বতন্ত্র পরিচয় দান করেছে। সমাজকর্ম পেশার প্রধান বৈশিষ্ট্যের একটি হলো বিশেষজ্ঞ জ্ঞান ও দক্ষতা। সমাজকর্ম পেশার জন্য নির্দিষ্ট তাত্ত্বিক জ্ঞান এবং ব্যবহারিক দক্ষতা প্রয়োজন, যা উদ্দীপকের তাত্ত্বিক ভিত্তির সাথে সাদৃশ্যপূর্ণ। এছাড়া সমাজকর্মকে পেশা হিসেবে গ্রহণ করতে হলে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে উচ্চতর ডিগ্রি এবং মাঠকর্ম বা ইন্টার্নশিপের মাধ্যমে প্রশিক্ষণ নিতে হয়। সমাজকর্মীদের নির্দিষ্ট কিছু নৈতিক নীতিমালা মেনে চলতে হয়, যা তাদের কাজের মান নিয়ন্ত্রণ করে। সর্বোপরি একটি পেশা হিসেবে সমাজকর্মের রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি থাকা প্রয়োজন। উপার্জনশীলতা সমাজকর্ম পেশার আরেকটি বৈশিষ্ট্য। পেশার মাধ্যমে একজন ব্যক্তি তার জীবিকা নির্বাহ করেন, যা উদ্দীপকের উপার্জনশীল বক্সটি নির্দেশ করে। তাই বলা যায়,? চিহ্নিত স্থানে সমাজকর্ম পেশার বৈশিষ্ট্যকে নির্দেশ করে।
HSC Social Work 1st Paper Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা · সৃজনশীল
উদ্দীপকে (?) চিহ্নিত স্থানে সঠিক প্রত্যয়টির কী বৈশিষ্ট্য নির্দেশ কর…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর