উদ্দীপকে সমাজকর্ম পেশার কোন বৈশিষ্ট্য রয়েছে? ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে সমাজকর্ম পেশার কয়েকটি বৈশিষ্ট্য ফুটে উঠেছে। সেগুলো হলো- সুশৃঙ্খল তাত্ত্বিক জ্ঞান, পেশাগত সংগঠন, সুনির্দিষ্ট মূল্যবোধ ও জনকল্যাণমুখিতা।' সমাজকর্মে পেশাদারিত্ব অর্জনে কর্মীকে তাত্ত্বিক জ্ঞান ও মাঠকর্ম প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। নির্ধারিত সময় পর্যন্ত প্রতিষ্ঠানে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পর মাঠকর্মে অংশগ্রহণ করে দক্ষতা অর্জন করার মাধ্যমে পেশাগত মর্যাদা অর্জন করতে পারে। আবার পেশাগত মান উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সমাজকর্মে রয়েছে পেশাগত সংগঠন। যেমন- আন্তর্জাতিক সমাজকর্মী ফেডারেশন (IFSW)। অন্যদিকে, পেশা হিসেবে সমাজকর্মের সুনির্দিষ্ট মূল্যবোধ রয়েছে। যা অনুসরণের মধ্য দিয়ে সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে প্রচেষ্টা চালায়। সবশেষে পেশা হিসেবে সমাজকর্মের মূল লক্ষ্য জনকল্যাণ তথা মানবকল্যাণ সুনিশ্চিত করা। ব্যক্তিকে সক্ষম করার মাধ্যমে তাকে স্বাবলম্বী করে তোলার মাধ্যমে সর্বাঙ্গিক কল্যাণ সুনিশ্চিত করতে কাজ করে সমাজকর্ম। সুতরাং বলা যায়, উদ্দীপকের সমাজকর্ম পেশার কয়েকটি বৈশিষ্ট্য ফুটে উঠেছে।
HSC Social Work 1st Paper Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা · সৃজনশীল
উদ্দীপকে সমাজকর্ম পেশার কোন বৈশিষ্ট্য রয়েছে? ব্যাখ্যা দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর