মনির হোসেনের সেবাদান কার্যক্রমকে সমাজকর্ম পেশার বৈশিষ্ট্যের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মনির হোসেনের সেবাদান কার্যক্রম সমাজকর্ম পেশায় বৈশিষ্ট্যের আলোকে পেশাকর্ম হিসেবে চিহ্নিত করা যায়। প্রত্যেকটি পেশার কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে। যে বৈশিষ্ট্যের বিচারে জীবিকা নির্বাহের পন্থা কখনো বৃত্তি আবার কখনো পেশা হিসেবে বিবেচিত হয়। সমাজকর্ম পেশারও ঠিক তেমনি বৈশিষ্ট্য রয়েছে। যেমন- সমাজকর্ম প্রাতিষ্ঠানিক জ্ঞান, দক্ষাত ও নৈপুণ্যনির্ভর সেবাকর্ম। এর মূল্যবোধ রয়েছে। জবাবদিহিতা রয়েছে। সামাজিক স্বীকৃতি রয়েছে, জনকল্যাণমুখিতা রয়েছে। এসব বৈশিষ্ট্যের সাথে উদ্দীপকের মনির হোসেনের কর্মটির মিল রয়েছে। মনির হোসেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করে জ্ঞান ও দক্ষতা অর্জন করেছে। তার এ জ্ঞানের বাস্তব প্রয়োগ ঘটিয়ে তিনি সেবাকর্ম করে যাচ্ছেন। তাই দেখা যাচ্ছে তার কাজটি সমাজকর্মের মতো তাত্ত্বিক জ্ঞান ও দক্ষতানির্ভর। তাই তার কাজটি হবে পেশা। প্রকৌশলী হিসেবে তারও জবাবদিহিতা রয়েছে। রয়েছে নীতিগত মানদণ্ড। সমাজে প্রকোশলীদের স্বীকৃতিও রয়েছে। সুতরাং এসব বিষয়ে বিবেচনায় নিয়ে বলতে হয়, মনির হোসেনের কাজটি সমাজকর্মের মতো পেশা।
HSC Social Work 1st Paper Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা · সৃজনশীল
মনির হোসেনের সেবাদান কার্যক্রমকে সমাজকর্ম পেশার বৈশিষ্ট্যের আলোকে ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর