উদ্দীপক কাঠামোতে '?' চিহ্নিত স্থান সমাজকর্মের কোন দিককে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক কাঠামোতে '?' চিহ্নিত স্থানটি সমাজকর্মের পেশাগত মূল্যবোধকে নির্দেশ করেছে। সমাজকর্মের মূল্যবোধ হলো এমন কিছু নীতি ও নির্দেশনা, যা সমাজকর্মীর কাজকে সঠিক পথে পরিচালিত করে এবং মানুষের মর্যাদা, অধিকার ও কল্যাণ রক্ষায় সহায়তা করে। এসব মূল্যবোধের মাধ্যমে ব্যক্তির মূল্য ও মর্যাদা, আত্মনিয়ন্ত্রণ অধিকার, গোপনীয়তা, সততা ও ব্যক্তিস্বাধীনতা বজায় রাখা হয় এবং সেবাগ্রহণকারীর চাহিদা পূরণের পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নত করা হয়, যা সমাজকর্মের। নৈতিক ভিত্তি গঠন করে। উদ্দীপকে ছকে উল্লিখিত বিষয়গুলো যেমন- ব্যক্তির মূল্য ও মর্যাদার। স্বীকৃতি, আত্মনিয়ন্ত্রণ অধিকার, গোপনীয়তা এবং ব্যক্তিস্বাধীনতা। সবগুলোই সমাজকর্মের মূল্যবোধের অন্তর্ভুক্ত বিষয়। সমাজকর্মের মূল্যবোধ হলো প্রতিটি মানুষকে তার নিজস্ব সত্তা এবং মর্যাদা নিয়ে সম্মান করা এবং সেবাগ্রহীতার ব্যক্তিগত তথ্য গোপন রাখা। এছাড়া সমাজকর্মের, মল্যবোধ অনুযায়ী সেবাগ্রহীতাকে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার বা ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়। সেবাগ্রহীতাকে তার নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বা আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রদান করা হয়। আত্মনিয়ন্ত্রণের এই অধিকারকে সমাজকর্ম দৃঢ়ভাবে সমর্থন করে, যাতে ব্যক্তি নিজস্ব ক্ষমতা ও পছন্দ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারে। অতএব বলা যায়, উদ্দীপকে কাঠামোতে '?' চিহ্নিত স্থানটিতে সমাজকর্মের মূল্যবোধকে নির্দেশ করেছে।
HSC Social Work 1st Paper Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 3: সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা · সৃজনশীল
উদ্দীপক কাঠামোতে '?' চিহ্নিত স্থান সমাজকর্মের কোন দিককে নির্দেশ করে…
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর