সমাজ সংস্কার বলতে কী বোঝায়?
উত্তর: যখন সমাজের কোনো অবস্থার সংস্কার করে কল্যাণকর অবস্থা ফিরিয়ে আনা হয় তখন তাকে সমাজ সংস্কার বলা হয়। সমাজ সংস্কার হলো সামাজিক কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে কাঙ্ক্ষিত সামাজিক পরিবর্তন। সমাজে প্রচলিত ক্ষতিকর রীতিনীতি প্রথা, প্রতিষ্ঠান, মূল্যবোধ যেগুলো সমাজের জন্য অমঙ্গলজনক বলে বিবেচিত সেগুলো অপসারণ করে তার স্থলে মঙ্গলজনক রীতিনীতি, প্রথা, প্রতিষ্ঠান, মূল্যবোধ প্রভৃতি স্থাপন বা পরিবর্তন আনয়নকেই সমাজ সংস্কার বলা হয়।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
সমাজ সংস্কার বলতে কী বোঝায়?
উত্তর