বাংলাদেশের নারী উন্নয়নে সুলতানার কর্মকাণ্ড কীভাবে সহায়তা করতে পারে? আলোচনা করো।
উত্তর: নারীদেরকে অধিকার-সচেতন ও স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের নারী উন্নয়নে সুলতানার কর্মকান্ড সহায়তা করতে পারে। আমাদের দেশে নারীরা এখনও অবহেলিত এবং তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্ছিত। এর অন্যতম কারণ হলো নারীশিক্ষার অভাব এবং অধিকার সম্পর্কে তাদের অসচেতনতা। তাই তাদেরকে এ অবস্থা থেকে মুক্ত করতে হলে শিক্ষিত হতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। উদ্দীপকে সুলতানা নারীমুক্তির লক্ষ্যে কাজ করছেন। যদিও তার কার্যক্রম কেবল নিজ গ্রামেই সীমাবদ্ধ। তারপরও তার সফলতা বাংলাদেশের সমগ্র অংশের নারী সমাজের জন্যই অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বিশেষ করে তিনি নারীদেরকে কুসংস্কার ও পশ্চাৎপদ অবস্থান থেকে মুক্ত করার লক্ষ্যে শিক্ষার উপর যেরূপ গুরুত্বারোপ করেছেন তা নারীমুক্তির জন্য আদর্শ স্বরূপ। তাছাড়া তিনি তার গ্রামে একটি মহিলা সমিতিও স্থাপন করেছেন; যার মাধ্যমে নারীরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বীও হয়ে উঠবে। সারা দেশে এ ধরনের অসংখ্য সমিতি গড়ে তোলা হলে নারীরা আর পশ্চাৎপদ হয়ে থাকবে না। তারা নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়নেও অবদান রাখতে সক্ষম হবে। সুতরাং সুলতানার কর্মকাণ্ড হতে পারে এ দেশে নারী উন্নয়নের রোল মডেল। পরিশেষে বলা যায়, বাংলাদেশের নারী সমাজের উন্নয়নে সুলতানার মতো সবাইকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
বাংলাদেশের নারী উন্নয়নে সুলতানার কর্মকাণ্ড কীভাবে সহায়তা করতে পারে?…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর