জব্বার সাহেবের সেবা কার্যক্রম সমাজকল্যাণের কোন ধারাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: জব্বার সাহেবের সেবা কার্যক্রম ঐতিহ্যগত বা সনাতন সমাজকল্যাণের অন্তর্গত দানশীলতাকে নির্দেশ করে। প্রাক-শিল্পযুগের বিচ্ছিন্ন ও অসংগঠিত সমাজসেবা প্রথা-প্রতিষ্ঠানগুলো ঐতিহ্যগত বা সনাতন সমাজকল্যাণ নামে পরিচিত। সমাজকল্যাণের এ ধারা প্রধানত ধর্মীয় অনুশাসন ও মানবতাবাদের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। দানশীলতা সনাতন সমাজকল্যাণ ধারারই সবচেয়ে পুরাতন অথচ শক্তিশালী রূপ। সুবর্ণপুর গ্রামের জব্বার সাহেব ধর্মীয় বিধান অনুযায়ী গরিব-দুঃখীদের সাহায্য করেন। সাহায্য দানের ক্ষেত্রে তিনি কোনোরূপ বৈষম্য করেন না। এ থেকে বোঝা যায়, তিনি দানশীলতারই দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রকৃতপক্ষে দানশীলতাকে মানবপ্রেম হিসেবে অভিহিত করা যায়। সাধারণভাবে শর্তহীন স্বার্থ ত্যাগ করে অপরের কল্যাণে কোনো কিছু দান করার রীতিকেই দানশীলতা বলে। এটি সম্পূর্ণরূপে স্বেচ্ছাপ্রণোদিত। ধর্মীয় অনুপ্রেরণা ও মানবপ্রেমের সার্বজনীন আদর্শ মানুষকে দানশীল হতে উদ্বুদ্ধ করে। দান প্রথার মাধ্যমে মানুষ ইহলৌকিক প্রশান্তি এবং পারলৌকিক মুক্তি লাভের বাসনা চরিতার্থ করে। উদ্দীপকে উল্লিখিত জব্বার সাহেবও ধর্মীয় দিক থেকে অনুপ্রাণিত হয়ে সনাতন সমাজকল্যাণের অন্যতম প্রতিষ্ঠান দানশীলতাকে লালন করে চলেছেন।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
জব্বার সাহেবের সেবা কার্যক্রম সমাজকল্যাণের কোন ধারাকে নির্দেশ করে? …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর