ওয়াজেদ আলীর কাজের গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: মি. সাখাওয়াত আলীর কাজ অর্থাৎ ওয়াকফ এর গুরুত্ব অনস্বীকার্য। ওয়াকফের মাধ্যমে দানকৃত সম্পত্তি' সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। সমাজকল্যাণ ও সমাজসেবায় ওয়াক্তের গুরুত্ব অপরিসীম। ওয়াক্ক মানবকল্যাণের লক্ষ্যে বৈষয়িক সহায়তা ও দানকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেয়। অর্থাৎ ওয়াকফকৃত সম্পত্তি থেকে প্রাপ্ত আয় প্রাতিষ্ঠানিক নিয়ম-শৃঙ্খলা মাফিক সমাজ ও মানুষের কল্যাণে ব্যয় হয় এর ফলে সমাজের আর্থ- সামাজিক উন্নয়ন সাধিত হয়। উদ্দীপকে মি. সাখাওয়াত আলীর ওয়াকফকৃত সম্পত্তির আয় দ্বারা দুঃস্থ, এতিম ও অসহায়দের ভরণ-পোষণ, স্বাস্থ্য, চিকিৎসাসহ আরও অনেক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন অবশ্যই প্রভাবিত হবে। প্রকৃতপক্ষে বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান, যেমন- দাতব্য চিকিৎসালয়, এতিমখানা, স্কুল-কলেজ, রাস্তাঘাট, পুল নির্মাণ প্রভৃতি স্থাপনে ওয়াক্কের ভূমিকা অনবদ্য। ওয়াকফকৃত সম্পদ প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহারের মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হয়। তাছাড়া অসহায় ও দরিদ্রদের দান- খয়রাত করার মাধ্যমে তাদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদানেও ওয়াক্কের গুরুত্ব অনস্বীকার্য। এর ফলে সমাজের দুঃস্থ ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণ সাধিত হয়। আর এভাবেই সমাজের সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থারও ইতিবাচক পরিবর্তন সংঘটিত হয়। পরিশেষে বলা যায়, জনকল্যাণের নানা, পথ উন্মোচনের মাধ্যমেই ওয়াক্ফ্ফ সমাজের আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করে।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
ওয়াজেদ আলীর কাজের গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর