সামাজিক পরিবর্তনের ধারণা দাও।
উত্তর: সামাজিক পরিবর্তন হলো সমাজকাঠামো, সংস্কৃতি, আচরণবিধি, সামাজিক প্রতিষ্ঠান ও মূল্যবোধের রূপান্তরে গৃহীত এক বিকল্প কলা-কৌশল। পরিবর্তন বলতে মূলত একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায় উপনীত হওয়াকে বোঝায়। সে অর্থে সামাজিক পরিবর্তন হলো সমাজের একটি অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর। সমাজের এ রূপান্তর কখনো ইতিবাচক কখনো নেতিবাচক ধারায় এবং কখনো ধীরগতিতে আবার কখনো দ্রুত গতিতে হয়ে থাকে। সামাজিক পরিবর্তন বলতে সামাজিক ব্যবস্থায় স্থায়ী ও অপরিহার্য অংশের পরিবর্তনকে বোঝায়। আবার, সমাজ কাঠামোর বা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পরিবর্তনও সামাজিক পরিবর্তন হিসেবে বিবেচিত হয়।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
সামাজিক পরিবর্তনের ধারণা দাও।
উত্তর