উদ্দীপকে বর্ণিত কাজটিকে ইতিহাসের কোন কাজের সাথে তুলনা করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত কাজটিকে সনাতন সমাজকল্যাণ প্রতিষ্ঠান ধর্মগোলার সাথে তুলনা করা যায়। ধর্মগোলা এমন একটি কল্যাণমূলক প্রচেষ্টা যা ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশে গঠিত হয়। এই প্রতিষ্ঠানটি গঠনের লক্ষ্য ছিল প্রাকৃতিক বিপর্যয় ও দুর্ভিক্ষজনিত পরিস্থিতিতে খাদ্যাভাব মোকাবিলা করা। উদ্দীপকেও এ প্রতিষ্ঠানকেই তুলে ধরা হয়েছে। উদ্দীপকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বন্যা, খরা-জলোচ্ছ্বাসের কারণে হাজার হাজার মানুষ দুর্ভিক্ষ ও মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। এসব কারণে মৃত্যু রোধের জন্য সরকার প্রতিটি ইউনিয়নে সামাজিক সম্পদ গড়ে তোলার গুরুত্বারোপ করে। উদ্দীপকের এই সামাজিক সম্পদ গড়ে তোলার বিষয়টি ধর্মগোলার সাথে সাদৃশ্যপূর্ণ। ধর্মগোলা মূলত খাদ্যশস্য সংরক্ষণ পদ্ধতি। ফসল কাটার মৌসুমে কৃষকদের নিকট থেকে খাদ্যশস্য সংগ্রহ করে ধর্মগোলায় সংরক্ষণ করে রাখা হতো। দুর্ভিক্ষের সময় তা বিনা সুদে কৃষকদের মাঝে বিতরণ করা হতো। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত কাজটিকে ধর্মগোলার সঙ্গে তুলনা করা যায়।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত কাজটিকে ইতিহাসের কোন কাজের সাথে তুলনা করা যায়? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর