উদ্দীপকে উল্লেখিত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া সরকার কর্তৃক আর কী কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান আছে? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নিরাপত্তা ব্যবস্থা সামাজিক বিমা ব্যবস্থা ছাড়া সরকার কর্তৃক সামাজিক সাহায্য ও স্বাস্থ্য ও সমাজসেবা নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান রয়েছে। আধুনিককালে সরকারের সামাজিক 'নিরাপত্তা কর্মসূচি সামাজিক বিমা, সামাজিক সাহায্য ও স্বাস্থ্য ও সমাজসেবা এই তিনভাগে ভাগ করা হয়। রাষ্ট্র পরিচালিত এক ধরনের সাহায্য ব্যবস্থা সামাজিক সাহায্য। এক্ষেত্রে সরকার তার রাজস্ব আয় বা নিজস্ব তহবিল থেকে এ ধরনের কাজে অর্থায়ন করে। বার্ধক্য সাহায্য, নির্ভরশীল শিশুদের পরিবারের সাহায্য, অন্ধ সাহায্য, স্থায়ী ও পূর্ণ অক্ষমতাজনিত সহায্য, পারিবারিক সাহায্য পরিকল্পনা, চিকিৎসা সেবা প্রভৃতি সামাজিক সাহায্যের অন্তর্ভুক্ত। বিভিন্ন চাহিদার প্রেক্ষিতে সরকার এ সুবিধা প্রদান করে। একইভাবে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সরকারের স্বাস্থ্য ও সমাজসেবার ব্যবস্থা থাকে। সমস্যাগ্রস্থ জনগণের কল্যাণে গৃহীত বিভিন্ন প্রতিকার, প্রতিরোধ ও পুনর্বাসনমূলক কার্যক্রম এর অন্তর্ভুক্ত। এ ধরনের সেবার বৈশিষ্ট্য হলো সমাজের সর্বস্তরের মানুষের জন্যই গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। উপরের আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের ছকে উল্লিখিত সামাজিক বিমা ব্যবস্থা ছাড়াও সরকারের সামাজিক সাহায্য, স্বাস্থ্য ও সমাজসেবা ব্যবস্থা বিদ্যমান রয়েছে।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া সরকার কর্তৃক আর কী কী ধরন…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর