মিসেস সাবিহাকে ইতিহাসের কোন মহীয়সী নারীর সাথে তুলনা করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: মিসেস সাবিহাকে ইতিহাসের মহীয়সী নারী বেগম রোকেয়ার সাথে তুলনা করা যায়। বিংশ শতাব্দীতে অবিভক্ত বাংলার নারী জাগরণের অগ্রদূত হিসেবে বেগম রোকেয়ার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। বেগম রোকেয়া ১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তৎকালীন মুসলিম সমাজে কঠোর পর্দা প্রথার প্রচলন ছিল। পরিবারে ছেলেদের শিক্ষার ব্যবস্থা থাকলেও মেয়েদের শিক্ষার পথ ছিল বৃদ্ধ। এরকম প্রতিকূল পরিবেশে নিজের প্রচেষ্টায় ও ভাইয়ের সহযোগিতায় তিনি বাংলা ও ইংরেজিতে শিক্ষা লাভ করেন। তিনি আজীবন নারী শিক্ষা, লিঙ্গের সমতায়ন ও অন্যান্য বিষয়াবলিতে নারী সমাজের উন্নয়ন ও কল্যাণে কাজ করে গেছেন। বিশেষ করে মুসলিম নারী সমাজের স্বাধীনতা, শিক্ষা ও অধিকার অর্জনের আন্দোলনে তিনি ছিলেন পথিকৃৎ। উদ্দীপকে বলা হয়েছে, মিসেস সাবিহা ১৮৮০ সালে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন শিক্ষানুরাগী প্রতিবাদী ও সমাজ সংস্কারক। প্রতিকূল পারিবারিক ও সামাজিক পরিবেশে জন্মগ্রহণ করেও তিনি নিজের চেষ্টায় আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠেন এবং শিক্ষা বিস্তার, নারী জাগরণ ও নারীদের অধিকার আদায়ে অসামান্য অবদান রাখেন। উদ্দীপকের মিসেস সাবিহার সাথে ওপরে বর্ণিত মহীয়সী নারী বেগম রোকেয়া মিল পাওয়া যায়। তাই মিসেস সাবিহাকে বেগম রোকেয়ার সাথে তুলনা করা যায়।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
মিসেস সাবিহাকে ইতিহাসের কোন মহীয়সী নারীর সাথে তুলনা করা যায়? ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর