নারী শিক্ষায় তার অবদান বিশ্লেষণ করো।
উত্তর: নারী শিক্ষা প্রসার ও অগ্রযাত্রায় বেগম রোকেয়ার অবদান চিরস্মরণীয়। বেগম রোকেয়া ছিলেন বাঙালি মুসলিম সমাজে নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত। মুসলিম নারীদেরকে শিক্ষাসহ বিভিন্ন অধিকার সম্পর্কে সচেতন করে তোলার জন্য তিনি আজীবন কাজ করেন। রোকেয়ার সাহিত্যকর্ম ও লেখনি ছিল নারী মুক্তি আন্দোলনের অন্যতম হাতিয়ার। তিনি বিশ্বাস করতেন যে, মুসলমানদের সেকেলে ও গোঁড়া দৃষ্টিভঙ্গির পরিবর্তন না করলে সমাজে নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। মুসলিম নারীদের মধ্যে নেতৃত্বের গুণাবলির বিকাশ এবং সামাজিক ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি ১৯১৬ সালে 'আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম' বা 'মুসলিম মহিলা সমিতি' নামে একটি সংগঠন গড়ে তোলেন। এ সংগঠনের মাধ্যমে তিনি দরিদ্র বালিকাদের শিক্ষার সুযোগ দান, কুটির শিল্পসহ বিভিন্নভাবে দুস্থ, বিধবা ও আশ্রয়হীন মহিলাদের কর্মসংস্থানের সৃষ্টি, অবিবাহিত মেয়েদের বিয়ের ব্যবস্থাসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করতেন। পরিশেষে বলা যায়, আজকের বাংলাদেশের নারী মুক্তির যে জয়গান চারদিকে প্রতিধ্বনিত হয় তার গোড়াপত্তন করেছেন বেগম রোকেয়া। তিনি একদিকে যেমন ছিলেন নারী শিক্ষাসহ সমাজ সংস্কারের অগ্রদূত, তেমনি ছিলেন নিষ্ঠাবান সাহিত্যসেবী। তারই প্রত্যক্ষ অবদানে নারীরা আজ পুরুষের পাশাপাশি সমাজে তাদের অবস্থান দৃঢ় করে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
নারী শিক্ষায় তার অবদান বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর