উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি তথা সরাইখানা প্রতিষ্ঠানটির তাৎপর্য অনস্বীকার্য। মধ্যযুগে সরাইখানায় বিনা খরচে থাকা-খাওয়া, বিশ্রাম ও অনুসুস্থদের সেবাদানের ব্যবস্থা করা হতো। উক্ত সময়ে সরাইখানা স্থাপনের উদ্দেশ্য ছিল- ফকির, দরবেশ, আউলিয়া, ধর্মপ্রচারক, ও ধর্মভীরু লোকদের থাকা-খাওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করা। ইসলাম ধর্মের প্রচারকগণ তাদের খানকার কাছে সরাইখানা নির্মাণ করে নব্য মুসলিমদের বাসস্থানের ব্যবস্থা করতেন। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা ও আনুষঙ্গিক প্রতিষ্ঠানগুলোর এতই অগ্রগতি সাধিত হয়েছে যে, সরাইখানার প্রয়োজনীয়তা একেবারেই ফুরিয়ে গেছে। অবশ্য যেসব দেশে বা এলাকায় এখন যোগাযোগ ব্যবস্থার তেমন উন্নয়ন ঘটেনি, সেসব স্থানে সরাইখানার আধুনিক সংস্করণ হিসেবে সার্কিট হাউজ, রেস্টহাউজ, ডাকবাংলো প্রভৃতি প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে। তাই দেখা যাচ্ছে, সরাইখানার তাৎপর্য এখনও বিদ্যমান রয়েছে, যদিও এর মূল উৎপত্তির সময় ছিল মধ্যযুগে।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর