এদেশের আর্থসামাজিক উন্নয়নে উক্ত দানের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: দানকৃত সম্পত্তি উদ্দীপকে উল্লিখিত উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখে। সমাজকল্যাণ ও সমাজসেবায় ওয়াক্ফ-এর গুরুত্ব অপরিসীম। ওয়াকফ মানবকল্যাণের লক্ষ্যে বৈষয়িক সহায়তা ও দানকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেয়। অর্থাৎ ওয়াক্ফকৃত সম্পত্তি বা সম্পত্তি থেকে প্রাপ্ত আয় প্রাতিষ্ঠানিক নিয়ম-শৃঙ্খলামাফিক সমাজ ও মানুষের কল্যাণে ব্যয় হয়। তাই ঐতিহ্যগত ও আধুনিক সমাজকল্যাণে ওয়াফের গুরুত্ব অপরিসীম। প্রথমত, ওয়াকফের সম্পত্তি দরিদ্রদের কল্যাণে ব্যয় করা হয় বলে সমাজে দারিদ্র্য হ্রাস পায়। দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে ওয়াকফ আর্থসামাজিক উন্নয়নে যথেষ্ট অবদান রাখে। দ্বিতীয়ত, ওয়াক্ফকৃত সম্পদ প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহারের মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হয়। ফলশ্রুতিতে বেকারত্ব সমস্যা নিরসনের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়; তৃতীয়ত, ওয়াফের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে ওঠে। বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠান যেমন : দাতব্য চিকিৎসালয়, এতিমখানা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, পুল নির্মাণ প্রভৃতি স্থাপনের মাধ্যমে ওয়াক্ফ আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে; চতুর্থত, সমাজের দুস্থ, এতিম ও অসহায় ব্যক্তিদের সামাজিক নিরাপত্তাদানে ওয়াফের ভূমিকা অনন্য; পঞ্চমত, পৃথিবীর যেকোনো দরিদ্র ও অনুন্নত দেশে সরকারি কার্যক্রমের সহায়ক হিসেবে ওয়াক্ফ প্রথা সমাজকল্যাণমূলক ভূমিকা পালনের মধ্য দিয়ে আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। পরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আর্থসামাজিক উন্নয়নে ওয়াক্ফ-এর ভূমিকা অনস্বীকার্য।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
এদেশের আর্থসামাজিক উন্নয়নে উক্ত দানের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর