নারী শিক্ষা বিস্তার এবং নারীর ক্ষমতায়নে উক্ত সমাজ সংস্কারকের অবদান অনস্বীকার্য – উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: নারী শিক্ষা বিস্তার এবং নারীর ক্ষমতায়নে উক্ত সমাজসংস্কারক তথা বেগম রোকেয়ার অবদান অনস্বীকার্য।' উক্তিটি যথার্থ। বেগম রোকেয়া ছিলেন বাঙালি মুসলিম সমাজে নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত। মুসলিম নারীদেরকে শিক্ষাসহ বিভিন্ন অধিকার সম্পর্কে সচেতন করে তোলার জন্য, তিনি আজীবন কাজ করেন। রোকেয়ার সাহিত্যকর্ম ও লেখনি ছিল নারী মুক্তি আন্দোলনের অন্যতম হাতিয়ার। তিনি বিশ্বাস করতেন যে, মুসলমানদের সেকেলে ও গোঁড়া দৃষ্টিভঙ্গির পরিবর্তন না করলে সমাজে নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। মুসলিম নারীদের মধ্যে নেতৃত্বের গুণাবলির বিকাশ এবং সামাজিক ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি ১৯১৬ সালে 'আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম' বা 'মুসলিম মহিলা সমিতি' নামে একটি সংগঠন গড়ে তোলেন। এ সংগঠনের মাধ্যমে তিনি দরিদ্র বালিকাদের শিক্ষার সুযোগ দান, কুটির শিল্পসহ বিভিন্নভাবে দুস্থ, বিধবা ও আশ্রয়হীন মহিলাদের কর্মসংস্থানের সৃষ্টি, অবিবাহিত মেয়েদের বিয়ের ব্যবস্থাসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করতেন। আলোচনা শেষে বলা যায়, বেগম রোকেয়ার প্রচেষ্টায় নারী শিক্ষার প্রসার ঘটেছে। এর ফলে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে যোগ দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আজ পুরুষের পাশাপাশি নারীরাও সমাজের উন্নয়নে অবদান রাখছে। তারা দেশ পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
নারী শিক্ষা বিস্তার এবং নারীর ক্ষমতায়নে উক্ত সমাজ সংস্কারকের অবদান…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর