উদ্দীপকে জনাব তোফাজ্জেলের অর্থ ব্যয় ঐতিহ্যগত সমাজকল্যাণের কোন প্রতিষ্ঠানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব তোফাজ্জেলের অর্থ ব্যয় ঐতিহ্যগত সমাজকল্যাণের যে প্রতিষ্ঠানকে নির্দেশ করে তা হলো যাকাত। ইসলামি সমাজব্যবস্থায় সমাজকল্যাণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে যাকাত অন্যতম। ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, যাবতীয় ব্যয় নির্বাহের পর কোনো ব্যক্তির কাছে নির্দিষ্ট পরিমাণ অর্থ এক বছর যাবত সঞ্চিত থাকলে তার নির্দিষ্ট অংশ আল্লাহর নির্ধারিত পথে বাধ্যতামূলকভাবে বিতরণ করাকে যাকাত বলে । যাকাতের মাধ্যমে সম্পদ কুক্ষিগত না করে সমাজের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চিন্তা করা হয়। এর ফলে সমাজের দরিদ্র ও দুস্থ শ্রেণি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়। এভাবে যাকাত দানের মাধ্যমে সমাজে সম্পদ বৃদ্ধি পায়। সেই সাথে সমস্যাগ্রস্ত ব্যক্তিরা আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারে। উদ্দীপকে বলা হয়েছে, জনাব তোফাজ্জেল সাহেব একজন সম্পদশালী ব্যক্তি। তিনি নামাজ, রোজা ও হজের পাশাপাশি একটি আর্থিক ইবাদত করেন। তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ পবিত্র কোরআনে বর্ণিত নির্ধারিত কিছু খাতের বাহিরে ব্যয় করেন না। তার এ অর্থ ব্যয় সমাজের ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাস করে থাকে। এখানে যাকাতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কারণ মুসলমান সামর্থ্যবানদের উদ্বৃত্ত সম্পদের ওপর শরিয়ত নির্ধারিত হারে যাকাত দিতে হয়।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
উদ্দীপকে জনাব তোফাজ্জেলের অর্থ ব্যয় ঐতিহ্যগত সমাজকল্যাণের কোন প্রত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর