উদ্দীপকে উল্লিখিত খাতের ব্যয়ে সমাজের ধনী-দরিদ্রের কি কোন বৈষম্য হ্রাস করে? বিশ্লেষণ করো।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে উল্লিখিত খাতের ব্যয় অর্থাৎ যাকাত সমাজের ধনী- দরিদ্র বৈষম্য হ্রাস করে। সমাজকল্যাণে যাকাত প্রথার সুদূরপ্রসারী প্রভাব বিদ্যমান। যাকাত ব্যবস্থা অর্থনৈতিক ক্ষেত্রে প্রাপ্ত সম্পদ ও সুযোগ-সুবিধার সুষম বণ্টনের অনুকূল পরিবেশ সৃষ্টি করে। এতে সমাজের মুষ্টিমেয় লোকদের হাতে সম্পদ কুক্ষিগত হতে পারে না। সামাজিক ক্ষেত্রে যাকাত দরিদ্রতা দূর করে সামাজিক সংহতি, প্রগতি ও উন্নয়নকে ত্বরান্বিত করে। সামাজিক সাম্য প্রতিষ্ঠার উত্তম পন্থা হলো যাকাতভিত্তিক অর্থব্যবস্থা। যাকাত সম্পদশালীদের লোভ- লালসা এবং সম্পদ লাভের আকাঙ্ক্ষাকে অবদমিত করে । সমাজের অসহায়, বঞ্চিত ও নিঃস্ব শ্রেণির কল্যাণে সম্পদশালীদের সচেতন করে তোলে । উদ্দীপকের ফাতেমা জেসমিন একজন সম্পদশালী মহিলা। তিনি তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ ধর্মীয় বিধান অনুসারে দরিদ্র, অভাবগ্রস্ত ও ঋণগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করেন। তার এ কাজ ঐতিহ্যগত সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান যাকাতকে নির্দেশ করে। দুঃস্থ, অসহায় ও আর্তমানবতার কল্যাণ সাধন সমাজকল্যাণের অন্যতম লক্ষ্য। আর যাকাত সমাজের দুঃস্থ, অসহায় ও দরিদ্র শ্রেণির মানুষের কল্যাণে নিয়োজিত একটি সামাজিক ও নিরাপত্তামূলক ব্যবস্থা। যেকোনো রাষ্ট্রে যাকাত ব্যবস্থা চালু থাকলে স্বাভাবিকভাবে মানুষ জমানো টাকা অলসভাবে ফেলে না রেখে ব্যবসা-বাণিজ্য শিল্পকারখানায় বিনিয়োগ করতে উৎসাহী হবে। এতে শিল্পায়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বেকার সমস্যা হ্রাস, উৎপাদন বৃদ্ধি, অভ্যন্তরীণ পুঁজি গঠন ইত্যাদি বহুমুখী অর্থনৈতিক উন্নয়নের পরিবেশ সৃষ্টি হবে। এতে সমাজে সুষম বণ্টনের পরিবেশও তৈরি হয়। কেননা, ইসলামি বিধান মোতাবেক পরিকল্পিত উপায়ে যাকাত সংগ্রহ এবং বিনিয়োগের মাধ্যমে সমাজের দরিদ্র শ্রেণিকে আর্থিক দিক দিয়ে প্রতিষ্ঠিত করা যায়। এভাবে ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাস, সম্পদের সুষ্ঠু বণ্টন এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। ফলে সমাজের সার্বিক কল্যাণ সাধন সম্ভব হয়। পরিশেষে বলা যায়, ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে সমাজে সুষম বণ্টনের পরিবেশ সৃষ্টিতে যাকাতের ভূমিকা অনস্বীকার্য।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত খাতের ব্যয়ে সমাজের ধনী-দরিদ্রের কি কোন বৈষম্য হ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর