শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জেসমিন করিমের কর্মকাণ্ডের সাথে বাংলাদেশের কোন বিখ্যাত সমাজ সংস্কারকের মিল রয়েছে? ব্যাখ্যা করো ।

উত্তর: নারী উন্নয়নে অবদান রাখার দিক থেকে উদ্দীপকের জেসমিন করিমের কর্মকাণ্ড বিখ্যাত সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। অবিভক্ত বাংলার নারী জাগরণের অগ্রদূত হিসেবে বেগম রোকেয়ার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি আমৃত্যু নারীশিক্ষা, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা, ধর্মীয় ও সামাজিক গোঁড়ামি দূর করা এবং অন্যান্য সামাজিক বিষয়ে নারীদের উন্নয়ন ও কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। উদ্দীপকের জেসমিন করিমেরও বেগম রোকেয়ার দেখানো পথেই হেঁটেছেন। জেসমিন করিমের পারিবারিক ইতিহাস ও প্রাথমিক জীবন বেগম রোকেয়ার সাথে সাদৃশ্যপূর্ণ। তবে তাদের দুজনের মধ্যে মূল সাদৃশ্য লক্ষ্য করা যায় নারী মুক্তির জন্য কাজ করার মাধ্যমে। জেসমিন করিম তার গ্রামের পশ্চাৎপদ, নিরক্ষর ও কুসংস্কারাচ্ছন্ন নারীদের মুক্তির পথ দেখিয়েছেন। তিনি তাদেরকে শিক্ষিত করে তোলার লক্ষ্যে গ্রামে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছেন। তাছাড়া নারীদের অবস্থার উন্নয়নে তিনি গ্রামে একটি মহিলা সমিতিও স্থাপন করেছেন। অন্যদিকে বেগম রোকেয়াও নারী শিক্ষার বিস্তারে অসামান্য অবদান রেখে গেছেন। মাত্র ৫ জন ছাত্রী নিয়ে তিনি সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল' এর যাত্রা শুরু করেছিলেন। পরবর্তী সময়ে স্কুলটি সরকারি সাহায্য লাভ করে এবং ইংরেজি বালিকা বিদ্যালয়ে উন্নীত হয়। তাছাড়া রোকেয়া নারীদের কল্যাণে 'আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম' নামে একটি সংগঠন গড়ে তোলেন। উদ্দীপকের জেসমিন করিমও মহিলাদের সচেতন ও সংগঠিত করতে মহিলা সমিতি নামে সংগঠন গড়ে তুলেছিলেন। সুতরাং বলা যায়, জেসমিন করিমের কার্যক্রম আমাদেরকে বেগম রোকেয়ার কথাই মনে করিয়ে দেয়।

HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল

উদ্দীপকে জেসমিন করিমের কর্মকাণ্ডের সাথে বাংলাদেশের কোন বিখ্যাত সমাজ…

উদ্দীপক

জেসমিন করিম একটি রক্ষণশীল সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ষোল বছর বয়সে কলেজ শিক্ষক মিঃ করিমের সাথে তার বিয়ে হয়। স্বামীর সহযোগিতায় তিনি পড়াশোনা করেন। স্বামীর মৃত্যুর পর অনেক সম্পদের মালিক হন। তিনি নিজ গ্রামে নারীদের শিক্ষার জন্য একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। মহিলাদের সচেতন ও সংগঠিত করার লক্ষ্যে মহিলা সমিতি নামে একটি সংগঠন গড়ে তোলেন।

Dhaka · 2019

উত্তর

সতীদাহ প্রথা উচ্ছেদ আইন ১৮২৯ সালের ৪ ডিসেম্বর প্রণীত হয় ।

উত্তর

নারীকে প্রতিটি ক্ষেত্রে সমান সুযোগ প্রদান ও সমতা নিশ্চিতকরণের মাধ্যমে বৈষম্যহীন অবস্থানে প্রতিষ্ঠিত করাই নারীর ক্ষমতায়ন । বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এ কারণে নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়ন খুবই জরুরি। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিটি ক্ষেত্রেই নারীর ক্ষমতায়ন প্রয়োজন। নারীর যাবতীয় অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে সমাজে নারীর ক্ষমতায়ন সম্ভব। নারীর ক্ষমতায়নের জন্য সকল ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

উত্তর

নারী উন্নয়নে অবদান রাখার দিক থেকে উদ্দীপকের জেসমিন করিমের কর্মকাণ্ড বিখ্যাত সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। অবিভক্ত বাংলার নারী জাগরণের অগ্রদূত হিসেবে বেগম রোকেয়ার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি আমৃত্যু নারীশিক্ষা, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা, ধর্মীয় ও সামাজিক গোঁড়ামি দূর করা এবং অন্যান্য সামাজিক বিষয়ে নারীদের উন্নয়ন ও কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। উদ্দীপকের জেসমিন করিমেরও বেগম রোকেয়ার দেখানো পথেই হেঁটেছেন। জেসমিন করিমের পারিবারিক ইতিহাস ও প্রাথমিক জীবন বেগম রোকেয়ার সাথে সাদৃশ্যপূর্ণ। তবে তাদের দুজনের মধ্যে মূল সাদৃশ্য লক্ষ্য করা যায় নারী মুক্তির জন্য কাজ করার মাধ্যমে। জেসমিন করিম তার গ্রামের পশ্চাৎপদ, নিরক্ষর ও কুসংস্কারাচ্ছন্ন নারীদের মুক্তির পথ দেখিয়েছেন। তিনি তাদেরকে শিক্ষিত করে তোলার লক্ষ্যে গ্রামে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছেন। তাছাড়া নারীদের অবস্থার উন্নয়নে তিনি গ্রামে একটি মহিলা সমিতিও স্থাপন করেছেন। অন্যদিকে বেগম রোকেয়াও নারী শিক্ষার বিস্তারে অসামান্য অবদান রেখে গেছেন। মাত্র ৫ জন ছাত্রী নিয়ে তিনি সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল' এর যাত্রা শুরু করেছিলেন। পরবর্তী সময়ে স্কুলটি সরকারি সাহায্য লাভ করে এবং ইংরেজি বালিকা বিদ্যালয়ে উন্নীত হয়। তাছাড়া রোকেয়া নারীদের কল্যাণে 'আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম' নামে একটি সংগঠন গড়ে তোলেন। উদ্দীপকের জেসমিন করিমও মহিলাদের সচেতন ও সংগঠিত করতে মহিলা সমিতি নামে সংগঠন গড়ে তুলেছিলেন। সুতরাং বলা যায়, জেসমিন করিমের কার্যক্রম আমাদেরকে বেগম রোকেয়ার কথাই মনে করিয়ে দেয়।

উত্তর

বাংলাদেশের নারীদের উন্নয়নের জন্য তাদের শিক্ষিত, অধিকার- সচেতন ও স্বাবলম্বী করে গড়ে তোলা জরুরি। আর তা করার জন্য জেসমিন করিমের কর্মকাণ্ড সহায়ক ভূমিকা রাখতে পারে । আমাদের দেশে নারীরা এখনও অবহেলিত এবং তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। এর অন্যতম কারণ হলো নারীশিক্ষার অভাব এবং অধিকার সম্পর্কে তাদের অসচেতনতা। তাই এ অবস্থা থেকে উত্তরণে নারীদের মধ্যে শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি নিজের অধিকার রক্ষায় তাদেরকে সচেতন করে তুলতে হবে। উদ্দীপকের জেসমিন করিম নারীমুক্তির লক্ষ্যে কাজ করছেন। তিনি তার গ্রামে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তার কার্যক্রম নিজ গ্রামেই সীমাবদ্ধ হলেও এর সফলতা সমগ্র বাংলাদেশের নারীসমাজের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। বিশেষ করে জেসমিন করিম নিজের এলাকার নারীদের কুসংস্কার ও পশ্চাৎপদতা থেকে মুক্ত করার লক্ষ্যে শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন । তার এ ভূমিকা নারীমুক্তির জন্য আদর্শস্বরূপ । তাছাড়া জেসমিন করিম তার গ্রামে মহিলাদের একটি সমিতিও স্থাপন করেছেন যা নারীদের অধিকার সচেতন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে। সারা দেশজুড়ে এ ধরনের নারী সংগঠন, সমিতি ইত্যাদি গড়ে তোলা হলে মেয়েরা আর পশ্চাৎপদ হয়ে থাকবে না। তারা নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নয়নেও অবদান রাখতে সক্ষম হবে। এভাবে জেসমিন করিমের কর্মকাণ্ড এ দেশে নারী উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । উপরের আলোচনা থেকে বলা যায়, জেসমিন করিমের মতো সবাই আন্তরিকতার সাথে এগিয়ে এলে বাংলাদেশের নারী সমাজের উন্নয়নের কাজটি সহজ হবে।
HSCSocial Work 1st PaperChapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিল্প বিপ্লব মানুষকে যেমন দিয়েছে প্রাচুর্য ও বিলাসিতা, ঠিক তেমনি দিয়েছে অসুস্থতা, দুর্ঘটনা, বেকারত্ব ও অক্ষমতাজনিত নির্ভরশীলতা। আধুনিক কল্যাণরাষ্ট্র সামাজিক আইন প্রণয়নের মাধ্যমে ঐ সমস্ত লোকদের প্রতিরক্ষামূলক কর্মসূচি গ্রহণ করেছে। আবার নাগরিকগণ তাদের অসহায় ও বিপর্যয়মূলক পরিস্থিতি মোকাবিলার জন্য নিজেরাও পরিকল্পিতভাবে কর্মসূচির আওতায় আসে।

Rajshahi · 2017

ক
এতিমখানা কী?
খ
বায়তুল মাল কেন গঠিত হয়েছিল?
গ
উদ্দীপকে উল্লিখিত কর্মসূচির মাধ্যমে কোন কল্যাণমূলক কর্মসূচির ইঙ্গিত দিয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে নাগরিকগণ নিজেরা কীভাবে দুর্যোগ ও বিপর্যয় মোকাবেলা করে? পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বায়তুল মাল কেন গঠিত হয়েছিল?

বায়তুল মাল কেন গঠিত হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.এতিমখানা কী?

এতিমখানা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সৈয়দ মোঃ নাসিম আলী পাক-ভারত উপমহাদেশের মুসলিম প্রধান বিচারপতি ছিলেন। তার মৃত্যুর আগে উইল করে তার সম্পত্তি তিন ভাগ করেন। একভাগ জনকল্যাণমূলক কাজের জন্য, আরেক ভাগ তার বংশধরদের দান করেন এবং বাকি অংশ ধর্মীয় কাজে দান করেন। এই দানকৃত সম্পত্তির আয় দ্বারা দুঃস্থ, এতিম অসহায়দের ভরণ- পোষণ, স্বাস্থ্য, চিকিৎসাসহ আরো অনেক উন্নয়নমূলক কাজ করে থাকে।

Rajshahi · 2017

ক
যাকাত কোন শব্দ?
খ
ধর্মগোলা বলতে কী বোঝায়?
গ
সৈয়দ মোঃ নাসিম আলীর 'সম্পত্তি দান' কার্যক্রম কোন সনাতন সমাজকল্যাণ প্রতিষ্ঠানের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ
দানকৃত সম্পত্তি কীভাবে উদ্দীপকে উল্লিখিত উন্নয়নমূলক কার্যক্রম করে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ধর্মগোলা বলতে কী বোঝায়?

ধর্মগোলা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যাকাত কোন শব্দ?

যাকাত কোন শব্দ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আলী আহমদ সাহেব সম্প্রতি সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর তিনি অনেক টাকা পেনশন পান। এ টাকাই তার বৃদ্ধ বয়সের একমাত্র সম্বল।

Dhaka · 2017

ক
বায়তুল মাল কী?
খ
সামাজিক বিমা বলতে কী বোঝায়?
গ
আলী আহমদ সাহেবের পেনশন লাভ সমাজকর্মের কোন প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ
মানুষের জীবনে উক্ত প্রত্যয়ের ভূমিকা বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সামাজিক বিমা বলতে কী বোঝায়?

সামাজিক বিমা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বায়তুল মাল কী?

বায়তুল মাল কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে নাগরিকগণ নিজেরা কীভাবে দুর্যোগ ও বিপর্যয় মোকাবেলা করউদ্দীপকে উল্লিখিত কর্মসূচির মাধ্যমে কোন কল্যাণমূলক কর্মসূচির ইঙ্গিত দিয়েছে? ব্যাবায়তুল মাল কেন গঠিত হয়েছিল?এতিমখানা কী?দানকৃত সম্পত্তি কীভাবে উদ্দীপকে উল্লিখিত উন্নয়নমূলক কার্যক্রম করে আর্থ-সামাজিক উসৈয়দ মোঃ নাসিম আলীর 'সম্পত্তি দান' কার্যক্রম কোন সনাতন সমাজকল্যাণ প্রতিষ্ঠানের সধর্মগোলা বলতে কী বোঝায়?যাকাত কোন শব্দ?মানুষের জীবনে উক্ত প্রত্যয়ের ভূমিকা বর্ণনা কর।আলী আহমদ সাহেবের পেনশন লাভ সমাজকর্মের কোন প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা সামাজিক বিমা বলতে কী বোঝায়?বায়তুল মাল কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।