মাসুদ সাহেব কিছু শর্তপূরণ সাপেক্ষে উদ্দীপকে বর্ণিত ফরজ কাজটি পালন করেন- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মাসুদ সাহেবের পালনকৃত ফরজটি হচ্ছে জাকাত। মাসুদ সাহেব কতিপয় শর্তপূরণ সাপেক্ষে জাকাত আদায় করেছেন। এই মন্তব্যটি আমি সমর্থন করি। জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম। ঋণ ও সাংসারিক প্রয়োজন ব্যতীত নিসাব পরিমাণ অর্থ (অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য অথবা সমপরিমাণ অর্থ) যদি কারও' নিকট পূর্ণ এক বছর গচ্ছিত থাকে, তার নির্দিষ্ট অংশ আল্লাহর নির্দেশিত পথে বাধ্যতামূলকভাবে ব্যয় করার বিধানই জাকাত। জাকাত ধার্য হওয়ার জন্য কতিপয় শর্ত রয়েছে। প্রথমত,. জাকাতদাতাকে অবশ্যই মুসলিম হতে হবে। দ্বিতীয়ত, জাকাতদাতাকে সুস্থ মস্তিষ্কের মানুষ হতে হবে। তৃতীয়ত, জাকাত স্বাধীন ব্যক্তির ওপর ফরজ। ক্রীতদাসের ওপর ফরজ নয়। চতুর্থত, জাকাতদাতাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। পঞ্চমত, জাকাতদাতাকে ঋণমুক্ত হতে হবে। ষষ্ঠত, জাকাতদাতাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। সপ্তমত, নিসাব পরিমাণ সম্পদ জাকাতদাতার মালিকানায় পূর্ণ এক বছর থাকতে হবে। এ সমস্ত শর্তপূরণ সাপেক্ষেই একজন ব্যক্তির ওপর জাকাত ফরজ হয়। উদ্দীপকের মাসুদ সাহেবের ক্ষেত্রেই অনুরূপ হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে মাসুদ সাহেব কিছু শর্তপূরণ সাপেক্ষে জাকাত নামক ফরজটি আদায় করেছেন।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
মাসুদ সাহেব কিছু শর্তপূরণ সাপেক্ষে উদ্দীপকে বর্ণিত ফরজ কাজটি পালন ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর