জব্বার সাহেবের সেবা কার্যক্রম সমাজকল্যাণের কোন ধারাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: জব্বার সাহেবের সেবা কার্যক্রম ঐতিহ্যগত বা সনাতন' সমাজকল্যাণের ধারাকে নির্দেশ করলেও কর্মক্ষমদের সাহায্য না দিয়ে কাজের ব্যবস্থা করে দেওয়ার মধ্যে আধুনিক সমাজকর্মের উদ্দেশ্য নিহিত। ঐতিহ্যগত বা সনাতন সমাজকল্যাণের ধারণা মানবসভ্যতার মতোই প্রাচীন। সমাজ সৃষ্টির সূচনালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত সনাতন সমাজকল্যাণের প্রভাব আমাদের সমাজে বিরাজমান। মানুষের প্রতি মানুষের মমত্ববোধ সহজাত। এ মানবতাবোধের তাড়নায় এবং ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজের শুরু থেকেই মানুষের কল্যাণে এগিয়ে এসেছে মানুষ। মানুষের কল্যাণে এগিয়ে আসাই হচ্ছে ঐতিহ্যগত সমাজকল্যাণ। ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠানসমূহের মধ্যে দানশীলতা, যাকাত, ধর্মগোলা, সরাইখানা, দেবোত্তর, বায়তুল মাল, ওয়াকফ্ফ, এতিমখানা প্রভৃতি উল্লেখযোগ্য। উদ্দীপকে জব্বার সাহেবের ধর্মীয় বিধানমতো সাহায্য কার্যক্রম উপর্যুক্ত সনাতন সমাজকল্যাণের পরিচয় বহন করে। তবে তার এ কার্যক্রম প্রয়োগের ক্ষেত্রে কোন বৈষম্য না করা এবং কর্মক্ষমদের সাহায্য না করা- এ দুটি কৌশলের কারণে তা আধুনিক সমাজকর্মের মূল্যবোধকে ধারণ করেছে। সুতরাং বলা যায়, জব্বার সাহেবের কার্যক্রমটি সনাতন সমাজকল্যাণ ধারায় কিন্তু প্রায়োগিক থেকে আধুনিক সমাজকর্মের উদ্দেশ্যে নিবেদিত।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
জব্বার সাহেবের সেবা কার্যক্রম সমাজকল্যাণের কোন ধারাকে নির্দেশ করে? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর