জব্বার সাহেবের সমাজসেবায় আধুনিক সমাজকর্মের উদ্দেশ্য গভীরভাবে লক্ষণীয় বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জব্বার সাহেব সাহায্যদানে কোনো বৈষম্য করেন না। কর্মক্ষমদের সাহায্য না দিয়ে কাজের ব্যবস্থা করেন; তার এসকল কর্মকাণ্ডে আধুনিক সমাজকর্মের উদ্দেশ্য লক্ষণীয়। সমাজকর্ম হলো বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর এমন একটি সাহায্যকারী পেশা যা সমাজস্থ ব্যক্তি, দল ও সমষ্টির বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধান ও উন্নয়নে এমনভাবে সহায়তা করে যাতে তারা নিজেদের সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নিজেদের সমস্যা মোকাবিলায় সক্ষম হয়। সমাজকর্ম ব্যক্তি, দল বা সমষ্টির সম্পদ ও অন্তর্নিহিত শক্তিকে ব্যবহারের মাধ্যমে সাহায্যার্থীকে স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা চালায়। সামাজিক ও অর্থনৈতিক উন্নতি এবং সমস্যামুক্ত সামাজিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সকল মানুষের স্বনির্ভরতা অর্জন অত্যাবশ্যক। এ লক্ষ্যে সমাজকর্ম নিজস্ব সম্পদ ও সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আর্থসামাজিক স্বনির্ভরতা অর্জনের 'একটি বিশেষ প্রক্রিয়া হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ প্রক্রিয়ায় সমাজকর্ম বাহ্যিক ও বস্তুগত সহায়তাকে নিরুৎসাহিত করে সমস্যার স্থায়ী সমাধানের প্রচেষ্টা চালায়। কেননা সমাজকর্ম বিশ্বাস করে যে, বাহ্যিক ও বস্তুগত সহায়তা ব্যক্তিকে কেবল পরনির্ভরশীলই নয় বরং পরমুখাপেক্ষীও করে তোলে। তাই পেশাদার সমাজকর্ম মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন করে স্বাবলম্বী হতে সাহায্য করে। শুধু বদান্যতা বা দানশীলতার মাধ্যমে নয় বরং সমস্যার কার্যকরী ও বাস্তবসম্মত সমাধানে সমাজকর্ম দৃঢ় প্রত্যয়ী, যা উদ্দীপকে জব্বার সাহেবের সেবাদান কার্যক্রমে আমরা লক্ষ করি। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জব্বার সাহেবের সমাজসেবায় আধুনিক সমাজকর্মের উদ্দেশ্য গভীরভাবে লক্ষণীয়।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
জব্বার সাহেবের সমাজসেবায় আধুনিক সমাজকর্মের উদ্দেশ্য গভীরভাবে লক্ষণী…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর