উদ্দীপকে সালাউদ্দিন ও নারায়ণের দান কার্যক্রম সম্পর্কে বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে সালাউদ্দিন ও নারায়ণের দান কার্যক্রম হচ্ছে যথাক্রমে ওয়াক্ত ও দেবোত্তর। ইসলামি সমাজকল্যাণের অন্যতম প্রতিষ্ঠান হলো ওয়াক্ফ্ফ। ইসলামি শরিয়তের পরিভাষায় মহান আল্লাহর সান্নিধ্য লাভের আশায় ধর্মীয় বা জনহিতকর কাজে কোনো মুসলমান কর্তৃক তার সম্পত্তির আংশিক বা সম্পূর্ণ স্বত্বত্যাগ করে স্থায়িভাবে দান করাকে ওয়াক্ফ বলে। উদ্দীপকে দেখা যায়, জনাব সালাউদ্দিন সাহেব ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে জনহিতকর কাজে নিজ সম্পত্তি দান করছেন। অপরপক্ষে, ধর্মীয় উদ্দেশ্য থেকে দেবতার অনুকূলে ধনসম্পদ উৎসর্গ, করার রীতিকে দেবোত্তর প্রথা বলে। দেবোত্তর প্রথার লক্ষ্য হলো দেবতার সন্তুষ্টির পাশাপাশি সমাজের কল্যাণ সাধন এবং ধর্মীয় ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা। উদ্দীপকে দেখা যায়, নারায়ণ তার কিছু সম্পদ দেবতার সন্তুষ্টির জন্য জনকল্যাণে দান করেছেন। এটি মূলত দেবোত্তর কার্যক্রম। তাই বলা যায়, উদ্দীপকে সালাউদ্দিন ও নারায়ণের দান কার্যক্রম হচ্ছে যথাক্রমে ওয়াক্ত ও দেবোত্তর।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
উদ্দীপকে সালাউদ্দিন ও নারায়ণের দান কার্যক্রম সম্পর্কে বর্ণনা দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর