উদ্দীপকের শেষোক্ত উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: ওয়াক্ফ ও দেবোত্তর উভয়ই মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। উদ্দীপকের শেষোক্ত এই উক্তিটি যথার্থ হয়েছে। ঐহিত্যগত ও আধুনিক উভয় যুগেই এ দুটি প্রতিষ্ঠান সমাজের কল্যাণে অবদান রেখে আসছে। প্রতিষ্ঠান দুটি সমাজে দারিদ্র্য হ্রাসে অবদান রাখছে। ওয়াক্ত ও দেবোত্তরের মাধ্যমে সম্পত্তি দারিদ্র্যের কল্যাণে নিয়োজিত করা হয় বলে সমাজে দারিদ্র্য হ্রাস পায়। আবার বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে ওঠে। যেমন- মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানা ইত্যাদি। উন্নয়নশীল দেশসহ সকল সমাজেই এসব প্রতিষ্ঠান মৌল মানবিক চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও নৈতিক শিক্ষার মাধ্যমে জনগণের মধ্যে নৈতিকতাবোধ জাগ্রত করতে এ প্রতিষ্ঠান দুটি প্রধান দায়িত্ব পালন করে। কেননা এর অর্থায়নে মূলত ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে ওঠে। আবার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্যই প্রতিষ্ঠান দুটির অর্থ ও সম্পদ ব্যবহৃত হয়। তাই বলা যায়, মানবসম্পদ গড়ে তুলতেও এর অবদান অনস্বীকার্য। সর্বোপরি, সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান গঠন যেমন- এতিমখানা, প্রবীণ নিবাস, মাদ্রাসা প্রভৃতি গঠনে এবং অসহায়দের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা প্রদানে ওয়াক্ত ও দেবোত্তর অপরিহার্য। তাই বলা যায়, ওয়াক্ফ ও দেবোত্তর উভয়ই মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
উদ্দীপকের শেষোক্ত উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর