শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে অতসী দেবনাথের সাথে ইন্দ্রজিৎ-এর বিয়ে হবার ঘটনা ভারত উপমহাদেশের যে সমাজ সংস্কারকের কর্মকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত অতসী দেবনাথের সাথে ইন্দ্রজিতের বিয়ে হওয়ার ঘটনা ভারত উপমহাদেশের অন্যতম সমাজ সংস্কার কর্মকাণ্ড বিধবা বিবাহের সাথে সাদৃশ্যপূর্ণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু সমাজে বিধবা বিবাহ আইন প্রবর্তনে ভূমিকা রেখে হিন্দু সমাজ সংস্কারের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। সাধারণত বিবাহিত নারীর স্বামী যদি মৃত্যুবরণ করে তাহলে দ্বিতীয় কোনো পুরুষের সাথে ওই নারীর পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হওয়াকে বিধবা বিবাহ বলা হয়ে থাকে। তৎকালীন সময়ে কোনো কারণবশত স্বামী মারা গেলে স্ত্রীর পুনরায় বিবাহ করা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। সে সময় বাল্যবিবাহ চালু ছিল বিধায় অল্পবয়স্ক নারী বিধবা হলে তাকে আজীবন বৈধব্য নিয়ে থাকতে হতো। নারীদের এ সামাজিক নিরাপত্তাহীনতা ও অসহায়ত্ব ঈশ্বরচন্দ্রকে বিধবা বিবাহ আইন প্রচলনে উদ্বুদ্ধ করে। অবশেষে তুমুল তর্কবিতর্ক ও আন্দোলনের অবসান ঘটিয়ে ১৮৫৬ সালে ২৬ জুলাই লর্ড ডালহৌসির সহায়তায় 'হিন্দু বিধবা আইন' পাস করা হয়। এ আইনের প্রতি শ্রদ্ধা রেখে এটি বাস্তবায়নের জন্য তিনি তার স্বীয় পুত্রকে এক বিধবার সাথে বিবাহ দিয়ে উজ্জ্বল এক দৃষ্টান্ত স্থাপন করেন। এ আইনের বদৌলতে অতসী দেবনাথের মতো বিধবাদের তৎকালীন হিন্দু সমাজে বিদ্যমান কুসংস্কার ও কুপ্রথা থেকে মুক্তি মিলেছে। পরিশেষে বলা যায়, বিধবা বিবাহ আইন হিন্দু সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছে তা বলার অপেক্ষা রাখে না। আর এটি ছিল ধর্মান্ধতা, কুপ্রথা, কুসংস্কার ইত্যাদির বিরুদ্ধে যুগান্তকারী একটি পদক্ষেপ।

HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল

উদ্দীপকে অতসী দেবনাথের সাথে ইন্দ্রজিৎ-এর বিয়ে হবার ঘটনা ভারত উপমহাদ…

উদ্দীপক

ধনাঢ্য পরিবারের মেয়ে অতসী দেবনাথ। মহাধুমধামের সাথে বিয়ে হলো আর এক ধনাঢ্য পরিবারের ছেলে অভিজিৎ সাহার সাথে। কিন্তু বছর না ঘুরতেই অতসীর স্বামী মারা যাওয়ায় তাকে বাবার বাড়িতে ফিরে আসতে হলো। বাস্তবতাকে মেনে নিয়ে মা-বাবা ও আত্মীয়স্বজনের সহায়তায় কিছুদিনেই মধ্যে অতসী শোক কাটিয়ে উঠল। মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে মা-বাবা পুনরায় সৎ ও যোগ্য পাত্র ইন্দ্রজিৎ-এর সাথে মেয়েকে বিয়ে দিলেন।

উত্তর

স্বত্ব ত্যাগ করে কাউকে বিশেষ করে অভাবগ্রস্ত এবং নিঃস্ব লোকদের কিছু দান করাকে সদকা বোঝায়।

উত্তর

সমাজ থেকে সকল প্রকার অনভিপ্রেত অবস্থা দূর করে একটি কাঙ্ক্ষিত সমাজ কাঠামো প্রণয়ন করাই হলো সমাজ সংস্কার। অর্থাৎ কোনো বিষয় বা পরিস্থিতির ক্ষতিকর দিকগুলো অপসারণ বা কোনো' বিষয়ে অধিকতর মঙ্গলের জন্য নতুন দিকের অন্তর্ভুক্তকরণই হলো সংস্কার। যখন সমাজের কোনো অবস্থার সংস্কার সাধন হয় তখন তাকে সমাজ সংস্কার বলা হয়। মূলত সমাজ সংস্কার হলো সামাজিক কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে কাঙ্ক্ষিত সামাজিক পরিবর্তন। এর ফলে সমাজ হতে ক্ষতিকর দিকগুলো দূর করে বাঞ্ছিত সামাজিক পরিবর্তন সম্ভব হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত অতসী দেবনাথের সাথে ইন্দ্রজিতের বিয়ে হওয়ার ঘটনা ভারত উপমহাদেশের অন্যতম সমাজ সংস্কার কর্মকাণ্ড বিধবা বিবাহের সাথে সাদৃশ্যপূর্ণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু সমাজে বিধবা বিবাহ আইন প্রবর্তনে ভূমিকা রেখে হিন্দু সমাজ সংস্কারের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। সাধারণত বিবাহিত নারীর স্বামী যদি মৃত্যুবরণ করে তাহলে দ্বিতীয় কোনো পুরুষের সাথে ওই নারীর পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হওয়াকে বিধবা বিবাহ বলা হয়ে থাকে। তৎকালীন সময়ে কোনো কারণবশত স্বামী মারা গেলে স্ত্রীর পুনরায় বিবাহ করা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। সে সময় বাল্যবিবাহ চালু ছিল বিধায় অল্পবয়স্ক নারী বিধবা হলে তাকে আজীবন বৈধব্য নিয়ে থাকতে হতো। নারীদের এ সামাজিক নিরাপত্তাহীনতা ও অসহায়ত্ব ঈশ্বরচন্দ্রকে বিধবা বিবাহ আইন প্রচলনে উদ্বুদ্ধ করে। অবশেষে তুমুল তর্কবিতর্ক ও আন্দোলনের অবসান ঘটিয়ে ১৮৫৬ সালে ২৬ জুলাই লর্ড ডালহৌসির সহায়তায় 'হিন্দু বিধবা আইন' পাস করা হয়। এ আইনের প্রতি শ্রদ্ধা রেখে এটি বাস্তবায়নের জন্য তিনি তার স্বীয় পুত্রকে এক বিধবার সাথে বিবাহ দিয়ে উজ্জ্বল এক দৃষ্টান্ত স্থাপন করেন। এ আইনের বদৌলতে অতসী দেবনাথের মতো বিধবাদের তৎকালীন হিন্দু সমাজে বিদ্যমান কুসংস্কার ও কুপ্রথা থেকে মুক্তি মিলেছে। পরিশেষে বলা যায়, বিধবা বিবাহ আইন হিন্দু সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছে তা বলার অপেক্ষা রাখে না। আর এটি ছিল ধর্মান্ধতা, কুপ্রথা, কুসংস্কার ইত্যাদির বিরুদ্ধে যুগান্তকারী একটি পদক্ষেপ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত অতসীর স্বামী যদি অষ্টাদশ শতাব্দীতে মারা যেত তাহলে তাকে সতীদাহ প্রথার মতো ভয়াবহ পরিণতি হতো। সতীদাহ বলতে স্বামীর মৃত্যুর পর মৃত স্বামীর সাথে একই জ্বলন্ত অগ্নিকান্ডে জীবিত স্ত্রীর সহমরণকে বোঝানো হয়। সতীদাহ প্রথা হিন্দু সমাজে অনেক পূর্ব থেকেই চলে আসছিল। এ প্রথা অনুযায়ী জীবিত স্ত্রীকে জ্বলন্ত অগ্নিকাণ্ডে সহমরণের জন্য বাধ্য করা হতো। হিন্দুধর্ম মতে, স্বামীর সাথে একই চিতায় স্ত্রীর মৃত্যু হলে স্বামী-স্ত্রী উভয়েই স্বর্গবাসী হবে এবং পতির পিতৃমাতৃ উভয়কূলের তিন পুরুষ পাপমুক্ত হবে। মূলত তৎকালীন হিন্দু পুরোহিত ও সমাজপতিরাই এ ব্যবস্থাকে সচল রেখেছিল। অষ্টাদশ ও উনবিংশ শতাব্দীতে এর ভয়াবহতা ব্যাপক আকারে বৃদ্ধি পায়। এ সময়ে ধর্মের দোহাই দিয়ে ১৮১৫ থেকে ১৮২৮ খ্রিষ্টাব্দের মধ্যে শুধু বঙ্গদেশে ৮,১৩৪টি সতীদাহ ঘটনা ঘটে। ১৮১৮ থেকে ১৮২০ খ্রিষ্টাব্দের মধ্যে যারা সতীদাহ প্রথার শিকার হয়েছিল তাদের মধ্যে তিন জনের বয়স ৮ বছর এবং তেতাল্লিশ জনের বয়স ৯-১৬ বছরের মধ্যে ছিল। ১৭৯৯ খ্রিস্টাব্দে নদীয়ায় এক কুলীন ব্রাহ্মণের ২৩ জন স্ত্রীকে তার সাথে সহমৃত্যুবরণ করতে হয়। ১৮২৮ খ্রিস্টাব্দে শুধু কলকাতাতে সহমৃত্যুবরণ করতে হয় ৩০৯ জন বিধবাকে। এমতাবস্থায় রাজা রামমোহন রায় হিন্দু সমাজে বিদ্যমান কুসংস্কার ও কুপ্রথা দূরীকরণে জোরালো ভূমিকা রেখে হিন্দু নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। রাজা রামমোহন রায়ের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে ১৮২৯ সালের ৪ ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিংঙ্ক সতীদাহ প্রথা উচ্ছেদ আইন প্রবর্তন করেন এবং সতীদাহকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা দেন। আর এ আইনের বাস্তবায়নের ফলে উদ্দীপকের অতসীর মতো নারীদের মুক্তি মিলেছে।
HSCSocial Work 1st PaperChapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিল্প বিপ্লব মানুষকে যেমন দিয়েছে প্রাচুর্য ও বিলাসিতা, ঠিক তেমনি দিয়েছে অসুস্থতা, দুর্ঘটনা, বেকারত্ব ও অক্ষমতাজনিত নির্ভরশীলতা। আধুনিক কল্যাণরাষ্ট্র সামাজিক আইন প্রণয়নের মাধ্যমে ঐ সমস্ত লোকদের প্রতিরক্ষামূলক কর্মসূচি গ্রহণ করেছে। আবার নাগরিকগণ তাদের অসহায় ও বিপর্যয়মূলক পরিস্থিতি মোকাবিলার জন্য নিজেরাও পরিকল্পিতভাবে কর্মসূচির আওতায় আসে।

Rajshahi · 2017

ক
এতিমখানা কী?
খ
বায়তুল মাল কেন গঠিত হয়েছিল?
গ
উদ্দীপকে উল্লিখিত কর্মসূচির মাধ্যমে কোন কল্যাণমূলক কর্মসূচির ইঙ্গিত দিয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে নাগরিকগণ নিজেরা কীভাবে দুর্যোগ ও বিপর্যয় মোকাবেলা করে? পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বায়তুল মাল কেন গঠিত হয়েছিল?

বায়তুল মাল কেন গঠিত হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.এতিমখানা কী?

এতিমখানা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সৈয়দ মোঃ নাসিম আলী পাক-ভারত উপমহাদেশের মুসলিম প্রধান বিচারপতি ছিলেন। তার মৃত্যুর আগে উইল করে তার সম্পত্তি তিন ভাগ করেন। একভাগ জনকল্যাণমূলক কাজের জন্য, আরেক ভাগ তার বংশধরদের দান করেন এবং বাকি অংশ ধর্মীয় কাজে দান করেন। এই দানকৃত সম্পত্তির আয় দ্বারা দুঃস্থ, এতিম অসহায়দের ভরণ- পোষণ, স্বাস্থ্য, চিকিৎসাসহ আরো অনেক উন্নয়নমূলক কাজ করে থাকে।

Rajshahi · 2017

ক
যাকাত কোন শব্দ?
খ
ধর্মগোলা বলতে কী বোঝায়?
গ
সৈয়দ মোঃ নাসিম আলীর 'সম্পত্তি দান' কার্যক্রম কোন সনাতন সমাজকল্যাণ প্রতিষ্ঠানের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ
দানকৃত সম্পত্তি কীভাবে উদ্দীপকে উল্লিখিত উন্নয়নমূলক কার্যক্রম করে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ধর্মগোলা বলতে কী বোঝায়?

ধর্মগোলা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যাকাত কোন শব্দ?

যাকাত কোন শব্দ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আলী আহমদ সাহেব সম্প্রতি সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর তিনি অনেক টাকা পেনশন পান। এ টাকাই তার বৃদ্ধ বয়সের একমাত্র সম্বল।

Dhaka · 2017

ক
বায়তুল মাল কী?
খ
সামাজিক বিমা বলতে কী বোঝায়?
গ
আলী আহমদ সাহেবের পেনশন লাভ সমাজকর্মের কোন প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ
মানুষের জীবনে উক্ত প্রত্যয়ের ভূমিকা বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সামাজিক বিমা বলতে কী বোঝায়?

সামাজিক বিমা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বায়তুল মাল কী?

বায়তুল মাল কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে নাগরিকগণ নিজেরা কীভাবে দুর্যোগ ও বিপর্যয় মোকাবেলা করউদ্দীপকে উল্লিখিত কর্মসূচির মাধ্যমে কোন কল্যাণমূলক কর্মসূচির ইঙ্গিত দিয়েছে? ব্যাবায়তুল মাল কেন গঠিত হয়েছিল?এতিমখানা কী?দানকৃত সম্পত্তি কীভাবে উদ্দীপকে উল্লিখিত উন্নয়নমূলক কার্যক্রম করে আর্থ-সামাজিক উসৈয়দ মোঃ নাসিম আলীর 'সম্পত্তি দান' কার্যক্রম কোন সনাতন সমাজকল্যাণ প্রতিষ্ঠানের সধর্মগোলা বলতে কী বোঝায়?যাকাত কোন শব্দ?মানুষের জীবনে উক্ত প্রত্যয়ের ভূমিকা বর্ণনা কর।আলী আহমদ সাহেবের পেনশন লাভ সমাজকর্মের কোন প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা সামাজিক বিমা বলতে কী বোঝায়?বায়তুল মাল কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।