উদ্দীপকে সীতানাথ বসুর দানপ্রথাটি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সীতানাথ বসুর দানপ্রথাটি সনাতন সমাজকল্যাণমূলক ব্যবস্থার অন্তর্ভুক্ত হিন্দুধর্মের সমাজসেবামূলক প্রথা ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম দেবোত্তর প্রথা। দেবোত্তর মানে হলো দেবতার সম্পত্তি। অর্থাৎ ধর্মীয় উদ্দেশ্যে কোনো সম্পত্তি উৎসর্গ করলে তাকে দেবোত্তর সম্পত্তি বলে। হিন্দুধর্মের বিধান অনুযায়ী পাপমোচন, স্বর্গলাভ এবং ভগবানের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দেবতা বা কোনো বিগ্রহের নামে কোনো হিন্দুর সম্পত্তি উৎসর্গ করাকেই দেবোত্তর প্রথা বলে। দেবতার সন্তুষ্টি লাভের পাশাপাশি সমাজের কল্যাণ সাধন এবং ধর্মীয় ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা দেবোত্তর প্রথার লক্ষ্য। উদ্দীপকে দেখা যায়, জীবন সায়াহ্নে এসে সম্পূর্ণ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে দেবতার সন্তুষ্টি ও জনকল্যাণে সীতানাথ বসু তার সম্পত্তি উৎসর্গ করেছেন। সাধারণত শিক্ষামূলক প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, অনাথ আশ্রম মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য দেবোত্তর সম্পত্তি দান করা হয়। এতে পাপমুক্তি, মোক্ষলাভ বা ভগবানের সন্তুষ্টি অর্জিত হয়। সুতরাং আমরা বলতে পারি, সীতানাথ বসুর দানপ্রথাটি দেবোত্তর প্রথা।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
উদ্দীপকে সীতানাথ বসুর দানপ্রথাটি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর