উদ্দীপকে রিয়াজুল ইসলামের দানপ্রথাটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রিয়াজুল ইসলামের দানপ্রথাটি হলো ওয়াক্ত। সমাজকল্যাণ ও সমাজসেবায় ওয়াফের গুরুত্ব অপরিসীম। ওয়াকফ মানবকল্যাণের লক্ষ্যে বৈষয়িক সহায়তা ও দানকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেয়। অর্থাৎ ওয়াকফকৃত সম্পত্তি থেকে প্রাপ্ত আয় প্রাতিষ্ঠানিক নিয়মমাফিক সমাজ ও মানুষের কল্যাণে ব্যয় হয়। তাই সনাতন ও আধুনিক উভয় সমাজকল্যাণে ওয়াক্ফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজকল্যাণমূলক কাজে সহায়তা করার জন্যই ওয়াক্ফ প্রথার উদ্ভব। আমাদের সমাজে এর মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সমাজের মানুষ যেন এসব প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা পেতে পারে, সে লক্ষ্যে মানবহিতৈষী ও সম্পদশালী ব্যক্তিরা তাদের সম্পত্তি ওয়াক্ত করে যেতেন। বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠান যেমন- দাতব্য চিকিৎসালয়, এতিমখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল-কলেজ, রাস্তাঘাট, পুল নির্মাণ প্রভৃতি স্থাপনে ওয়াফ্ফের ভূমিকা অনবদ্য। ধর্মীয় চেতনাবোধ জাগ্রত করে পরোপকার ও সেবামূলক কাজে ব্রতী হওয়ার ক্ষেত্রে ওয়াক্ফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওয়াক্ত সম্পদ প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহারের মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হয়। এতে সমাজে দারিদ্র্য হ্রাস পায়। তাছাড়া দুস্থ, এতিম ও অসহায়দের দান-খয়রাত করার মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করে সামাজিক নিরাপত্তাদানে ওয়াফ্ফের ভূমিকা অনন্য। পৃথিবীর যেকোনো দরিদ্র ও অনুন্নত দেশে সরকারি কার্যক্রমের সহায়ক হিসেবে 'ওয়াক্ত প্রথা সমাজকল্যাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশে ওয়াক্ত সম্পত্তির মধ্যে সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, ইসলামিয়া চক্ষু হাসপাতাল, আঞ্জুমান মুফিদুল ইসলাম, হামদর্দ দাওয়াখানা প্রভৃতি উল্লেখযোগ্য। সুতরাং বলা যায়, ওয়াক্ত একটি ইসলামি শরিয়ত বিধান মোতাবেক জনকল্যাণমূলক ব্যবস্থা। এ রীতিতে সমাজের বিশেষ করে মুসলিম সমাজের ধর্মীয় ও জনহিতকর কাজ ত্বরান্বিত হয়। ফলে প্রাক-শিল্প যুগের এ রীতি আধুনিক শিল্পসমাজে ও জনকল্যাণে সমানভাবে অবদান রেখে আসছে।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
উদ্দীপকে রিয়াজুল ইসলামের দানপ্রথাটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর