'ক' ও 'খ'-এর কর্মকাণ্ড মানবকল্যাণে অবদান রাখছে। মতামত দাও।
উত্তর: উদ্দীপকের 'ক' ও 'খ' এর কর্মকাণ্ড মানবকল্যাণে ব্যাপক অবদান রাখছে। 'ক' পাপমুক্তির আশায় মন্দির ও অনাথ আশ্রমে সম্পদ দান করেন যাকে দেবোত্তর প্রথা বলে। আবার 'খ' মসজিদ ও মাদ্রাসায় সম্পদ দান করেন, যা ওয়াক্ফ-এর সাথে সম্পর্কিত। সনাতন ও আধুনিক উভয় যুগেই এ দুটি প্রতিষ্ঠান মানবকল্যাণে অবদান রাখছে। 'ক' ও 'খ' এর কর্মকান্ডের ফলে সমাজে দারিদ্র্য হ্রাস পায়। ওয়াক্ত ও দেবোত্তরের মাধ্যমে সম্পত্তি দারিদ্র্যের কল্যাণে 'নিয়োজিত করা হয় বলে সমাজে দারিদ্র্য হ্রাস পায়। আবার বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে উঠে। যেমন- মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানা ইত্যাদি। উন্নয়নশীল দেশসহ সকল সমাজেই ওয়াক্ত ও দেবোত্তর যেটি মানবিক চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও নৈতিক শিক্ষার মাধ্যমে জনগণের মধ্যে নৈতিকতাবোধ জাগ্রহ করতে এ দুটি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য এই প্রতিষ্ঠান দুটির অর্থ ও সম্পদ ব্যবহৃত হয়। সর্বোপরি বলা যায়, সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান গঠন যেমন এতিমখানা, প্রবীণ নিবাস, মাদ্রাসা প্রভৃতি গঠনে এবং অসহায়দের অর্থনৈতিকভাবেও সামাজিক নিরাপত্তা প্রদানে ওয়াক্ফ ও দেবোত্তর অপরিহার্য। সুতরাং বলা যায়, উদ্দীপকের 'ক' এবং 'খ' এর উভয় কর্মকান্ড দেবোত্তর ও ওয়াক্ফ মানবকল্যাণে ব্যাপক অবদান রাখছে।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
'ক' ও 'খ'-এর কর্মকাণ্ড মানবকল্যাণে অবদান রাখছে। মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর