বাঞ্ছিত সামাজিক পরিবর্তন আনয়নে উক্ত মনীষীর অবদান বিশ্লেষণ কর।
উত্তর: বাঞ্ছিত সামাজিক পরিবর্তন আনয়নে উদ্দীপকে উক্ত মি. বিজয় রায় তথা রাজা রামমোহন রায়ের অবদান অপরিসীম। ভারতীয় উপমহাদেশে যে কয়টি সংস্কার আন্দোলন সংঘটিত হয়েছে তন্মধ্যে সতীদাহ প্রথা অন্যতম। এই সংস্কার আন্দোলন গড়ে তুলতে রাজা রামমোহন রায় ছিলেন পুরোধা ব্যক্তি। মুঘল শাসন আমল থেকেই এ প্রথা বন্ধে প্রচেষ্টা চললেও তা সফলতা পায়নি। রাজা রামমোহন রায় দীর্ঘদিন ধর্মীয় বিষয়াদি অধ্যয়ন করে অনুধাবন করেন, এ প্রথার সাথে হিন্দুধর্মের সম্পর্ক নেই। ১৮১১ সালে তার 'ভ্রাতৃবধূ দাহ' তাকে ভীষণভাবে নাড়া দেয়। তিনি এ কুপথা উচ্ছেদে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে নিয়মিত আন্দোলনে মনোনিবেশ করেন। এ সময় তিনি জনমত সৃষ্টির জন্য বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি, সিম্পোজিয়াম, সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠানে এর নেতিবাচক প্রভাব তুলে ধরেন। রাজা রামমোহন রায় ১৮১৮ সালে পত্রিকায় সতীদাহ প্রথার স্বরূপের ওপর একটি প্রবন্ধ লিখে পুরো হিন্দু সমাজে আলোড়ন সৃষ্টি করেন। এভাবে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি সতীদাহ প্রথার কুফল তুলে ধরে ১৮১৮ সালে সহমরণ বিষয়ে 'প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ' এবং ১৮১৯ সালে 'বিধায়ক ও নিষেধক' নামে দুটি পুস্তক রচনা করেন। লর্ড বেন্টিঙ্ক নতুন গভর্নর জেনারেল নিযুক্ত হলে রাজা রামমোহনের বিভিন্ন গ্রন্থ ও প্রবন্ধ পড়ে সতীদাহ সম্পর্কে ধারণা লাভকরেন। ১৮২৯ সালের ৪ ডিসেম্বর সতীদাহ প্রথা উচ্ছেদ আইনের মাধ্যমে বেন্টিঙ্ক সতীদাহ নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ ঘোষণা করেন। প্রাচীনপন্থিরা এ আইনের বিরুদ্ধে লন্ডনে প্রিভি কাউন্সিলে প্রত্যাহারের আবেদন জানালে রাজা রামমোহন রায় ১৮৩৩ সালে লন্ডনে গিয়ে আইনের পক্ষে যুক্তি ও তথ্য উপস্থাপন করেন। তার অক্লান্ত পরিশ্রমে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কার্যকর হয়। ভারতীয় উপমহাদেশের হিন্দুরা জঘন্য, বর্বর অমানবিক প্রথা থেকে মুক্ত হয়। তাই সতীদাহ প্রথা উচ্ছেদে রাজা রামমোহন রায় এক অবিস্মরণীয় নাম।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
বাঞ্ছিত সামাজিক পরিবর্তন আনয়নে উক্ত মনীষীর অবদান বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর