আলী আহমদ সাহেবের পেনশন লাভ সমাজকর্মের কোন প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: আলী আহমদ সাহেবের পেনশন লাভ সামাজিক বিমার অন্তর্ভুক্ত। যা সমাজকর্মের অন্যতম প্রত্যয় সামাজিক নিরাপত্তার অন্যতম একটি কর্মসূচি। সাধারণত ব্যক্তির নিয়ন্ত্রণের বাইরে আধুনিক সমাজজীবনের বিভিন্ন বিপর্যয়মূলক পরিস্থিতি যেমন- বৃদ্ধকালীন নির্ভরশীলতা, অসুস্থতা, বেকারত্ব, দৈহিক অক্ষমতা, পেশাগত দুর্ঘটনা, মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতিতে রাষ্ট্র বা প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত অর্থনৈতিক সহায়তামূলক কর্মসূচিকে সামাজিক নিরাপত্তা বলা হয়। সামাজিক নিরাপত্তা মূলত বিপর্যয়কালীন সময়ে মানুষকে অর্থনৈতিক সহায়তা প্রদান করে। অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য পেনশন, বিমা, শিশুকল্যাণ ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রভৃতি সামাজিক নিরাপত্তা কর্মসূচির উল্লেখ্যযোগ্য উদাহরণ। স্যার উইলিয়াম বিভারিজ (Sir William Beveridge) এর মতে “যখন কোনো ব্যক্তি কর্মক্ষম তখন তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া এবং যখন কেউ কাজ করতে অক্ষম তখন তাকে আয়ের ব্যবস্থা করে দেওয়াই হলো সামাজিক নিরাপত্তা।” উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে আলী আহমদ সাহেবের পেনশন লাভ সামাজিক নিরাপত্তা কর্মসূচিরই সাদৃশ।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
আলী আহমদ সাহেবের পেনশন লাভ সমাজকর্মের কোন প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর