মানুষের জীবনে উক্ত প্রত্যয়ের ভূমিকা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে 'উক্ত প্রত্যয়' বলতে সামাজিক নিরাপত্তাকে বোঝানো হয়েছে। মানুষের জীবনে যার ভূমিকা অনস্বীকার্য। সামাজিক নিরাপত্তা সমাজের প্রতিটি মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ সাধনের পথকে মসৃণ করে। অনিশ্চিয়তা থেকে জীবনকে নিরাপদ করে। এছাড়া সামাজিক নিরাপত্তা মানুষের আয় ও অর্থনৈতিক দিকে জোর দেওয়ায় এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। সামাজিক নিরাপত্তা মানবসম্পদ উন্নয়নে, সম্পদের সুষম বণ্টন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সুযোগ বৃদ্ধি করেছে। ব্যক্তির সামাজিক ভূমিকা পালন ক্ষমতা পুনরুদ্ধার করার ক্ষেত্রেও সামাজিক নিরাপত্তা কর্মসূচি অগ্রগামী। সামাজিক নিরাপত্তা ত্রিমুখী কর্মসূচি যেমন- সামাজিক বিমা, সামাজিক সাহায্য ও সমাজসেবার মাধ্যমে ব্যক্তিকে জীবনের সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা এবং অন্তর্নিহিত ক্ষমতার বিকাশ সাধনের মাধ্যমে তার সামাজিক ভূমিকা পালনে সাহায্য করে। আবার সামাজিক নিরাপত্তা কর্মসূচি মানুষের মৌল মানবিক চাহিদা পূরণের নিশ্চয়তা দিয়ে সামাজিক সমস্যার প্রতিকার প্রতিরোধে সাহায্য করে। যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পেনশন প্রভৃতি কার্যক্রম সমাজের অসহায়, দুস্থ, বিধবা, এতিম, প্রতিবন্ধী ও অক্ষমদের জীবনযাত্রাকে স্বাভাবিক করার ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যতিক্রম আধুনিক সমাজব্যবস্থায় হয় না। সর্বোপরি সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার মাধ্যমে সকূলের জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের ভূমিকা অনস্বীকার্য।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
মানুষের জীবনে উক্ত প্রত্যয়ের ভূমিকা বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর