উদ্দীপকে তিথি কোন ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠানে বেড়ে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সিফাত ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠান এতিমখানায় বেড়ে উঠেছে। সনাতন সমাজকল্যাণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে এতিমখানা অন্যতম। এতিমখানা পরিত্যক্ত ও অনাথ শিশু-কিশোরদের কল্যাণে পরিচালিত হয়ে থাকে। সনাতন সমাজকল্যাণের পরিচয় বহন করলেও বর্তমান আধুনিক সমাজেও এর প্রচলন ও অবদান অনস্বীকার্য। উদ্দীপকে শৈশবেই মা-বাবাকে হারিয়েছে সিফাত, তাই সে এতিম। পিতৃহীন বা পিতৃহীন-মাতৃহীন এবং পরের ওপর নির্ভরশীল, দুস্থ ও অসহায় শিশুদেরকে যে দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে লালন-পালন, ভরণপোষণ এবং শিক্ষাদানের ব্যবস্থা করা হয় তাকেই এতিমখানা বলা হয়। সাধারণত ৫ বছর বয়সী শিশুদের দায়িত্বভার গ্রহণ করে এতিমখানা। পূর্ণবয়স্ক বা ১৮ বছর না হওয়া পর্যন্ত তাদের ভরণপোষণ ও রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। সুতরাং বলা যায়, সিফাতের শৈশবের প্রতিষ্ঠানটি হলো এতিমখানা।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
উদ্দীপকে তিথি কোন ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠানে বেড়ে উঠেছে? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর