রাজা রামমোহন রায় বিখ্যাত কেন?
উত্তর: রাজা রামমোহন রায় ভারতীয় উপমহাদেশে এক অবিস্মরণীয় নাম। কুসংস্কারাচ্ছন্ন ও পশ্চাৎপদ হিন্দু সমাজের আধুনিকীকরণে রাজা রামমোহন রায়ের অবদান ছিল অগ্রগণ্য। তিনি সমাজ সংস্কারের উদ্দেশ্যে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন। বাল্যবিবাহ বন্ধ ও বিধবা বিবাহের পক্ষেও সোচ্চার ছিলেন। তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে সফল আন্দোলন করে এ কুপ্রথা দূর করতে সক্ষম হন। তাই রাজা রামমোহন রায় আমাদের মাঝে বিখ্যাত।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
রাজা রামমোহন রায় বিখ্যাত কেন?
উত্তর