জনাব রাসেদা কী ধরনের সামাজিক নিরাপত্তা সুবিধা ভোগ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রাসেদা সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় অন্যতম পেনশন সুবিধা ভোগ করছেন। যা সামাজিক বিমার আওতাভুক্ত। সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় মূল ব্যবস্থাটি, হলো সামাজিক বিমা (Social Insurance)। সামাজিক বিমা হচ্ছে বার্ধক্য, অক্ষমতা, উপার্জনকারীর মৃত্যু, পেশাগত দুর্ঘটনা বা সুস্থতার মতো সংবিধিবদ্ধ শর্তাধীনে ঝুঁকির বিরুদ্ধে নাগরিকদের রক্ষায় সরকার বা সংস্থা কর্তৃক অর্থনৈতিক কর্মসূচি। যেমন- চাকরিজীবীদের জন্য ভবিষ্যত তহবিল, পেনশন, কল্যাণ তহবিল, যৌথ বিমা, শ্রমিক ক্ষতিপূরণ প্রভৃতি। সামাজিক নিরাপত্তা ধারণার সূত্রপাত হয় সামাজিক বিমার মাধ্যমে। জার্মানির অটোভন বিসমার্ক সর্বপ্রথম সামাজিক বিমা কর্মসূচি হাতে নেন। উদ্দীপকে সরকারি চাকরিজীবী 'স্বামীর মৃত্যুতে রাসেদার সরকার কর্তৃক তহবিল প্রাপ্তির বিষয়টি সামাজিক বিমার ইঙ্গিত দিচ্ছে। তাই বলতে হয়, উদ্দীপকের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাটি সামাজিক বিমা।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
জনাব রাসেদা কী ধরনের সামাজিক নিরাপত্তা সুবিধা ভোগ করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর