বাংলাদেশের নারী উন্নয়নে সাবিনার কর্মকাণ্ড কীভাবে, সহায়তা করতে পারে? আলোচনা কর।
উত্তর: বাংলাদেশের নারী উন্নয়নে সাবিনার কর্মকাণ্ড যথেষ্ট সহযোগিতা করতে পারে। পশ্চাৎপদ, নিরক্ষর এবং কুসংস্কারাচ্ছন্ন মহিলা সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে সর্বপ্রথম তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে এবং তাদেরকে উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে হবে। এ লক্ষ্যে উদ্দীপকে জেসমিন করিম একটি মহিলা সমিতি এবং একটি বিদ্যালয় স্থাপন করেছেন। তিনি উপলব্ধি করেছিলেন যে শিক্ষা ছাড়া নারীদের সচেতন করে তোলা কখনই সম্ভব নয়। শিক্ষার মাধ্যমেই নারীদেরকে তাদের অধিকার ও দাবির প্রতি সচেতন ও সজাগ করে তুলতে হবে। নারী উন্নয়নে জেসমিন করিম তাদের সংগঠিত করে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে তুলতে সহযোগিতা করেন। কেননা আত্মনির্ভরশীল নারী জীবনের যেকোনো প্রতিকূলতার সাথে লড়াই করে টিকে থাকতে সক্ষম। বাংলাদেশের জনসংখ্যার এক বিশাল অংশ নারীকে পিছনে ফেলে রেখে সমাজের উন্নয়ন কখনই সম্ভব নয়। বৃহত্তম এ নারী সমাজের ভাগ্যোন্নয়ন তথা তাদের ক্ষমতায়নে সমাজের প্রতিটি স্তরে নারীর পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার মাধ্যমে তাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও আইনগত অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য যে কাজটি সবচেয়ে জরুরি সেটি হলো নারী সমাজকে শিক্ষিত করে গড়ে তোলা। উদ্দীপকে সাবিনার পিছিয়ে পড়া নারী সমাজকে শিক্ষিত, কুসংস্কারমুক্ত করার লক্ষ্যে তাদের সংগঠিত, শিক্ষিত এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে তাদের সার্বিক উন্নয়নে সচেষ্ট ছিলেন, যা বাংলাদেশের নারী উন্নয়নে ভূমিকা রাখতে পারে এবং নারী সমাজের ইতিবাচক পরিবর্তন সাধনে অত্যন্ত কার্যকর।
HSC Social Work 1st Paper Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 4: সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় · সৃজনশীল
বাংলাদেশের নারী উন্নয়নে সাবিনার কর্মকাণ্ড কীভাবে, সহায়তা করতে পারে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর