সুশাসন বলতে কী বোঝ?
উত্তর: সুশাসন বলতে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, দক্ষতা, ন্যায়পরায়ণতা প্রভৃতি বৈশিষ্ট্যসম্পন্ন অংশীদারিত্বমূলক প্রশাসনকে বোঝায়। রাষ্ট্র বা সরকারের সাথে জনগণের সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে শাসক ও শাসিতের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করার নামই সুশাসন। সুশাসন প্রত্যয় দ্বারা সরকারি ব্যবস্থাপনায় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিমুক্ত এবং আইনের শাসনের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের প্রবণতাকে নির্দেশ করে। ১৯৮৯ সালে এ প্রত্যয়টি সর্বপ্রথম বিশ্বব্যাংক ব্যবহার করেন।
HSC Social Work 1st Paper Chapter 5: সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 5: সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
সুশাসন বলতে কী বোঝ?
উত্তর