সমাজকর্ম ও নৃবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর: নৃবিজ্ঞান মানুষের জীবন পদ্ধতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্যক ধারণা দেয় বলে নৃবিজ্ঞানের সাথে সমাজকর্মের গভীর সম্পর্ক বিদ্যমান। সমাজকর্ম সমাজে প্রচলিত আদর্শ, মূল্যবোধ, সংস্কৃতি প্রভৃতির আওতায় থেকে বিভিন্ন কল্যাণ ও উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে। কারণ সমাজকর্ম বিশ্বাস করে, কোনো কর্মসূচি যদি আদর্শ, মূল্যবোধ ও সাংস্কৃতিক পরিপন্থি হয় তাতে জনগণের অংশগ্রহণ থাকবে না। ফলে সে কর্মসূচি কখনো বাস্তবায়িত হবে না। কাজেই বাস্তবমুখী কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের জ্ঞান সমাজকর্মীরা নৃবিজ্ঞান বিশেষ করে সামাজিক বা সাংস্কৃতিক নৃতত্ত্ব পাঠের মাধ্যমে পেয়ে থাকে। কাজেই বলা যায়, নৃতত্ত্বের সাথে সমাজকর্মের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।
HSC Social Work 1st Paper Chapter 5: সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 5: সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
সমাজকর্ম ও নৃবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর