প্রতিষ্ঠানটি সমাজকর্মের ব্যবহারিক প্রক্রিয়ার অংশ হলেও পৌরনীতির তাত্ত্বিক ক্ষেত্রে এর সম্পর্ক বেশ দূরবর্তী- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটির কল্যাণমুখী কার্যক্রম সমাজকর্মের ব্যবহারিক জ্ঞান প্রক্রিয়ার অংশ হলেও এর মধ্যে তত্ত্বের উপস্থিতি না থাকায় এর সাথে পৌরনীতির সম্পর্ক বেশ দূরবর্তী। সমাজকর্ম একটি সমন্বিত সামাজিক বিজ্ঞান এবং পৌরনীতি একটি তত্ত্বনির্ভর মৌল সামাজিক বিজ্ঞান। সমাজকর্ম সমাজের কল্যাণে সমস্যা সমাধানের উদ্দেশ্যে নানা পদ্ধতি ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করে। অপরদিকে,' পৌরনীতি সুশাসন প্রতিষ্ঠায় তাত্ত্বিকতার আশ্রয় বেশি নেয়। উদ্দীপকে দৈহিক প্রতিবন্ধীদের উদ্দেশ্যে সরকারি সাহায্যে পরিচালিত 'জাতীয় বিশেষ শিক্ষাকেন্দ্র' সমাজকর্মের জ্ঞানকে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করে। মিরপুরস্থ এ পুনর্বাসন কেন্দ্র এমন একটি ক্ষেত্র | যেখানে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কল্যাণে সমাজকর্মের জ্ঞানকে প্রয়োগ করা হয়েছে। আর এটি সমাজকর্মের ব্যবহারিক প্রক্রিয়ারই অংশ। কিন্তু এ প্রক্রিয়ায় কোনো তত্ত্বের উপস্থিতি নেই। পৌরনীতির তাত্ত্বিক জ্ঞানের উপস্থাপন উদ্দীপকের প্রতিষ্ঠানটির কার্যক্রমে প্রতিফলিত হয় না। এজন্যই উক্ত প্রতিষ্ঠানটির পৌরনীতির তত্ত্বনির্ভর আলোচনার সাথে বেশ দূরবর্তী সম্পর্ক বিদ্যমান। সমাজকর্মের কল্যাণমুখী শিক্ষাকে কাজে লাগিয়ে উক্ত প্রতিষ্ঠানটি অনগ্রসর ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর উন্নয়নে ব্যবহারিক জ্ঞান প্রয়োগ করেছে। কিন্তু পৌরনীতির তাত্ত্বিক জ্ঞান ও প্রেক্ষাপটে সেভাবে আসেনি। তাই এটি সমাজকর্মের ব্যবহারিক প্রক্রিয়ার একটি অংশ হলেও পৌরনীতির তাত্ত্বিকতার ক্ষেত্রে এর সম্পর্ক বেশ দূরবর্তী।
HSC Social Work 1st Paper Chapter 5: সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 5: সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
প্রতিষ্ঠানটি সমাজকর্মের ব্যবহারিক প্রক্রিয়ার অংশ হলেও পৌরনীতির তাত্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর