উক্ত বিষয়ের সাথে সমাজকর্মের বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত নৃবিজ্ঞানের সাথে সমাজকর্মের বৈসাদৃশ্য রয়েছে। প্রথমত সমাজকর্ম একটি সামাজিক বিজ্ঞান। এটি সর্বদাই মানবকল্যাণের জ্ঞান, পদ্ধতি ও কৌশল প্রয়োগ করে। পক্ষান্তরে, নৃবিজ্ঞান মূলত তত্ত্বনির্ভর বা তাত্ত্বিক বিজ্ঞান। দ্বিতীয়ত, নৃবিজ্ঞানের জ্ঞান সমাজকর্মীদের জন্য অপরিহার্য। কিন্তু সমাজকর্মের জ্ঞান নৃবিজ্ঞানীদের জন্য অপরিহার্য নয়। তৃতীয়ত, সমাজকর্মে মানুষকে সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়। অপরপক্ষে, নৃবিজ্ঞানে মানুষকে জৈবিক ও সামাজিক সত্তা হিসেবে দেখা হয়। চতুর্থত, নৃবিজ্ঞান একটি মৌলিক সামাজিক বিজ্ঞান। কিন্তু সমাজকর্ম একটি সংগঠিত সাহায্য ব্যবস্থা। এর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান বিভিন্ন বিজ্ঞান ও বিষয় থেকে আহরণ ও সমন্বয় করে একে সমন্বিত সামাজিক বিজ্ঞান হিসেবে গড়ে তোলা হয়েছে। পঞ্চমত, নৃবিজ্ঞান অতীতকে নিয়ে বেশি আগ্রহী, কিন্তু সমাজকর্মের আগ্রহ্য বর্তমান ও ভবিষ্যতের দিকে। সমাজকর্ম অতীত ইতিহাস অধ্যয়ন করলেও বর্তমান ও ভবিষ্যতের কল্যাণ ও উন্নয়নে সচেষ্ট। ষষ্ঠত, নৃবিজ্ঞানে প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণের ভিত্তিতে গবেষণা পরিচালনা করা হয়। সুতরাং এর গবেষণা পদ্ধতি প্রায়োগিক। অন্যদিকে, সমাজকর্মের গবেষণার ক্ষেত্রে প্রশ্নমালা ও পরীক্ষার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়; তাই এটি বেশি নিয়মমাফিক। সপ্তমত, সমাজকর্ম হলো পদ্ধতিনির্ভর ব্যবহারিক বিজ্ঞান; নৃবিজ্ঞান তা নয়। পরিশেষে বলা যায়, নৃবিজ্ঞানের সাথে সমাজকর্মের সুস্পষ্ট বৈসাদৃশ্য বিদ্যমান।
HSC Social Work 1st Paper Chapter 5: সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 5: সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উক্ত বিষয়ের সাথে সমাজকর্মের বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর