উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি হলো নৃবিজ্ঞান। সামাজিক বিভাজনের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হলো নৃবিজ্ঞান। নৃবিজ্ঞান বলতে মানবসম্বন্ধীয় বিভাজনকে বোঝায়। নৃবিজ্ঞানের সাহায্যে মানুষের অতীতকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিবর্তনের ধারাকে পর্যালোচনা করা হয়। মানুষের জন্মপরিচয়, জন্ম ইতিহাস, সংস্কৃতি, পরিবার, রাষ্ট্র, ধর্ম প্রভৃতি প্রথা ও প্রতিষ্ঠানের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়েই সাধারণত নৃবিজ্ঞানের পথচলা। নৃবিজ্ঞানী ই এ হোবেল বলেন, নৃবিজ্ঞান হলো মানুষ ও তার সংস্কৃতির বিজ্ঞান। নৃবিজ্ঞান জীববিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের সমন্বিত রূপ। জীববিজ্ঞানের বিষয় হিসেবে মানুষের জন্ম, মৃত্যু, বিকাশ, বিবর্তন প্রভৃতি সম্বন্ধে আলোচনা করে থাকে। পাশাপাশি মানুষের সামাজিক পরিবেশ, বিশ্বাস, রীতিনীতি, মূল্যবোধ প্রভৃতি সামাজিক বিষয়াদি নিয়েও আলোচনা করে থাকে। উদ্দীপকে শারমিন ম্যাডাম শিক্ষার্থীদের সামাজিক বিজ্ঞানের যে শাখাটি নিয়ে পাঠ দেন, তাতে আলোচ্য বিষয়গুলো প্রাণীর উৎপত্তি, বিবর্তন, বিকাশ, দৈহিক গঠন ও সাংস্কৃতিক পরিবর্তন। এই প্রাণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানুষ। মানুষের উৎপত্তি, বিবর্তন, বিকাশ, দৈহিক গঠন এবং সাংস্কৃতিক বিষয়াদি নিয়ে আলোচনা করে নৃবিজ্ঞান। তাই দেখা যাচ্ছে উদ্দীপকের উল্লিখিত বিষয়গুলো মূলত নৃবিজ্ঞানের পাঠকেই বোঝাচ্ছে।
HSC Social Work 1st Paper Chapter 5: সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 5: সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির ব্যাখ্যা দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর